উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি ছাত্রদলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ, সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, হলে হলে সহাবস্থানসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ছাত্রদল। আজ বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল এসব দাবি জানায়।সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী।