উপাচার্যের পদত্যাগের দাবিতে রংপুর শহরে মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার পদত্যাগ দাবির আন্দোলন এবার ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়ছে। গতকাল রোববার তাঁর পদত্যাগের দাবিতে পাঁচটি বাম প্রগতিশীল রাজনৈতিক দল মানববন্ধন ও সমাবেশ করেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বেলা ১১টায় নগরের কাচারী বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন হয়। এতে কয়েক শ শিক্ষার্থী, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশ করা হয়।সমাবেশে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির জেলা শাখার সভাপতি আরশাদ হারুন, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক নজরুল ইসলাম হক্কানী, জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙা, বাসদের আবদুল কুদ্দুস। এ ছাড়া, সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক, শাহীনুর ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রোকনুজ্জামান, মামুনুর রশীদ, ছাত্রলীগের লিটন রহমান, ছাত্র ইউনিয়নের আসাদুজ্জামান, জাসদ ছাত্রলীগের শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে এ আন্দোলন উপজেলা পর্যায়ে শুরু করা হবে। বক্তারা রংপুর অচল করে দেওয়ারও হুমকি দেন। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। এ সময় ওই পাঁচটি বাম প্রগতিশীল রাজনৈতিক দলের পক্ষ থেকে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর সঞ্চারকলিপি দেওয়া হয়। এ ছাড়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপাচার্যবিরোধী আন্দোলনে গড়ে ওঠা ‘দুর্নীতিবিরোধী মঞ্চ’-এর পক্ষ থেকেও উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে সঞ্চারকলিপি দেওয়া হয়।পৃথক দুটি সঞ্চারকলিপিতেই উপাচার্য মুহমঞ্চদ আবদুল জলিল মিয়ার পদত্যাগসহ তাঁর অনিয়ম, দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। উপাচার্যের অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ৫ জানুয়ারি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। ছাত্রলীগের ব্যানারে বহিরাগতরা গত বৃহস্পতিবার হামলা চালালে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মতিউর রহমান ও বাংলা বিভাগের তুহিন ওয়াদুদের চোখে মাইকের ব্যাটারির অ্যাসিড ছিটকে পড়ে। ওই দুই শিক্ষক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।