উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকেরা আন্দোলনে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষকেরা। তঁারা উপাচার্যের বাসভবনের প্রধান দুই ফটকের সামনে তঁাবু খাটিয়ে অবস্থান নিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে পরোয়ানা ছাড়া গ্রপ্তোরের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবি করছেন আন্দোলনরত শিক্ষকেরা।উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দকে গতকাল বুধবার মারধরের অভিযোগে বিভাগের দুই শিক্ষককে গ্রপ্তোর করে পুলিশ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তঁাদের ছাড়িয়ে আনেন। গত বছরের ১৬ অক্টোবর বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভাগের ছয় শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহার করে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ তোলেন আলী আকন্দ। পরে বিভাগের শিক্ষকেরাও আলী আকন্দের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।এদিকে আলী আকন্দের পদত্যাগের দাবিতে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ক্লাস বর্জন করেন বিভাগের ১০ শিক্ষক। একই দাবিতে গতকাল বিভাগের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সন্ধ্যার দিকে বিভাগের বারান্দায় অধ্যাপক মোহাম্মদ তালিম হোসেন, সহযোগী অধ্যাপক ছালেহ আহম্মদ ও মো. নূহু আলম বিভাগের সভাপতি আলী আকন্দকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে তঁাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গতকাল রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানায় বিভাগের সাত শিক্ষকের বিরুদ্ধে হত্যা-চষ্টোর মামলা করেন আলী আকন্দ। এর পরিপ্রেক্ষিতে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক তালিম হোসেন এবং নূহু আলমকে গ্রপ্তোর করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনার পরই রাত আড়াইটার দিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে তঁার বাসভবনের সামনে জড়ো হন শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। এ সময় তঁারা উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে কেন গ্রপ্তোর করা হয়েছে তা জানতে চান। একই সঙ্গে তঁাদের ফিরিয়ে এনে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুন, সম্পাদক মো. শরীফ উদ্দিনসহ কয়েকজন শিক্ষক আশুলিয়া থানায় গিয়ে ওই দুই শিক্ষককে ছাড়িয়ে আনেন।ছাড়া পাওয়ার পর অধ্যাপক তালিম অভিযোগ করেন, গ্রপ্তোরি পরোয়ানা ছাড়াই গভীর রাতে উপাচার্যের নির্দেশে তঁাদের গ্রপ্তোর করা হয়। ওই সময় গ্রপ্তোরি পরোয়ানা আছে কি না জানতে চাইলে, পুলিশ তঁাদের জানায় প্রশাসনের অনুমতি নিয়ে আটক করা হচ্ছে বলে পুলিশ জানায়। অধ্যাপক এ এ মামুন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের লক্ষ্যে ওই দুই শিক্ষককে ছাড়িয়ে আনা হয়েছে।আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন বলেন, এটি উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকদের অভ্যন্তরীণ বিষয় ছিল। গত বছরের সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে পাল্টাপাল্টি অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যে কারণে আজকের এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।নাসিম আখতার বলেন, দুই সহকর্মীকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার মধ্য দিয়ে উপাচার্যের স্বৈরতানি্ত্রক মনোভাবের প্রকাশ পেয়েছে।রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক প্রথম আলো ডট কমকে বলেন, Èদুই শিক্ষকের আটকের বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। আজ সকালে বিভিন্ন মাধ্যম থেকে বিষয়টি জেনেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও বিষয়টি জানতে পেরে সংশি্লষ্ট থানায় খঁোজখবর নেন।'