উপাসনা থেকে উৎসবের মোহনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা ভাবতেই শুধু চাই না, দেখতেও পাই যে ভূগোলের যে অংশ আমাদের, তা এখনো এক প্রবল বৈশিষ্ট্য ধরে আছে। আমাদের মিলনসম্মিলনের কিছু পবিত্র অনুষ্ঠান আছে, যখন আমরা এক হয়ে যেতে পারি। একই মূল থেকে শেকড় নামানো বিটপীর মতো শাখায়-প্রশাখায় বিকশিত ও পল্লবিত হতে পারি।যেমন—আমার ঈদের শোভা ঈদের প্রভা, আমার বিজয়া দশমী, আমার বৌদ্ধপূর্ণিমা ও আমার বড়দিন শুধু আমার দিন নয়। আমার দিন এখন সবার দিন, আমার আনন্দ ও আমার উৎসব এখন সবার আনন্দ ও সবার উৎসব।তেমন সুবাসেসৌরভে ও মৃত্তিকার ঐতিহ্যগৌরবে বিকশিত বিশাল এক আয়োজনের নাম দুর্গোৎসব। সবার সহযোগে, সবার অপেক্ষার ব্যগ্রতায়, সবার অংশগ্রহণে ও সবার কাছে আনন্দবিতরণে এটি এখন সবার উৎসব। উপেনশিবেনের, রামরহিমের, সলিমকরিমের, ডেভিডক্রিস্টোফারের, চৌধুরী-মুৎসুদ্দীর—সবার।দুর্গাপূজা, শারদীয় পূজা— এসব এখন বড়-ছোট পরিচয়। এটি এখন সর্বদিক থেকে ও সর্বমাত্রায় শারদীয় উৎসব। শারদোৎসব। বিশ্বাস ও পরিচয়ের গণ্ডিতে এটি এখন আর বদ্ধাবদ্ধ নয়। পুজোকে এখন আমরা উৎসবে মেলাই, উৎসবের মোহনায় পুজোকে হারাই।হারানোর এই আনন্দধারায় উপাসনা এখন আর প্রথানির্দিষ্ট কোনো নিরেট উপাসনা নয়। আমার দেশের সব সুন্দর সব স্বপ্ন ও সম্ভাবনার মালিক সব ভূমিপুত্র এ আয়োজনের এবং ধরনের সব আয়োজনের সঙ্গে যুক্তসংযুক্ত। কারণ হারাহারি হারে আমরা সবাই এর মালিক এবং পরিচয়, বিশ্বাস ও আদর্শনির্বিশেষে আমাদের সবার মালিকানা নিষ্কণ্টক। আমাদের সম্পর্কের নিবিড়তা শুচিশুদ্ধ।সৌরভস্নিগ্ধ ও গৌরবদীপ্ত এ বোধ যদি সবার অন্তরে কাঁপন না তোলে, আমরা সবার আয়োজন সবাই প্রাণেমনে ধারণ করতে পারব না। আমরা তখন তাদেরই উৎসাহ দিয়ে বেড়াব, যারা কোটিতে গুটিক, যারা গণ্য নয়, যারা ভাব্য নয়, যারা নগণ্যাতিনগণ্য। রণজিৎ বিশ্বাস: কথাসাহিত্যিক