উপাসনালয়ে হামলার নিন্দা ব্রিটিশ হাইকমিশনারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে উপাসনালয় এবং ব্যক্তিগত সম্পত্তির ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। সেই সঙ্গে গত কয়েক দিনে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতা ও প্রাণহানির ঘটনায়ও দুঃখ প্রকাশ করেন তিনি। আজ রোববার ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান রবার্ট গিবসন। ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করার অধিকার রয়েছে। কিন্তু ভয়ভীতি দেখিয়ে এবং হরতাল দিয়ে নাগরিকদের জীবন বিপর্যস্ত ও স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য পরিচালনা বাধাগ্রস্ত করা হচ্ছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশে বিনিয়োগে যাঁরা আগ্রহী, তাঁদের নেতিবাচক ধারণা দিচ্ছে বলে জানানো হয় ওই বিবৃতিতে। বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বাংলাদেশের সব পক্ষকে সংযম চর্চা, সংযত থাকা ও আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর জন্য আহ্বান জানান। গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা ও স্থিতিশীলতা নষ্ট না করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান ব্রিটিশ হাইকমিশনার।