উলফার চেয়ারম্যান রাজখোয়া মুক্তি পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়ার এক বছরের মাথায় নিষিদ্ধ ঘোষিত উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ শনিবার সকালেই তিনি গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রাজখোয়ার জামিন আবেদনের শুনানিতে সরকার পক্ষের প্রসিকিউটর কোনো আপত্তি না করায় গত বৃহস্পতিবার টাডা আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।অরবিন্দ রাজখোয়া সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমরা শর্তহীনভাবে সরকারের সঙ্গে শান্তি বৈঠকে বসতে রাজি। তবে আমাদের অন্য নেতারা কারাগার থেকে মুক্ত হওয়ার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।’ খুব শিগগির উলফার অর্থবিষয়ক সম্পাদক চিত্রবন হাজারিকা এবং পররাষ্ট্রবিষয়ক সম্পাদক শাশা চৌধুরীর মুক্তির জন্য সরকারের কাছে আপিল করবেন বলেও জানিয়েছেন রাজখোয়া।উল্লেখ্য, উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে ভারত সরকারের কাছে হস্তান্তর করে। এক বছর ধরে তিনি গুয়াহাটি কারাগারে বন্দী ছিলেন।—টাইমস অব ইন্ডিয়া অনলাইন