উলফার দুই নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরবের লক্ষ্মীপুর থেকে র্যাব আজ শনিবার ভোরে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার দুই নেতাকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন—রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন ও প্রদীপ মারাক।র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল জানান, আজ ভোর সাড়ে চারটার দিকে র্যাব ভৈরবের লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে রঞ্জন ও প্রদীপকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, চারটি গুলি, চারটি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।