উলফার নেতা ও সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উলফার নেতা মেজর রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাকের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য ৪ মে তারিখ ধার্য করেন।আজ বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আ ম স সাঈদ এ অভিযোগ গঠন করেন।আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হক ওই দুই আসামির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা পৃথক তিনটি মামলার অভিযোগ গঠনের জন্য উত্থাপন করেন। শুনানি শেষে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা করে এবং মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই ভোরে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবেদীন হাসপাতালের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৯-এর একটি দল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি গুলি, হাত বোমা তৈরির উপকরণসহ চারটি বোমা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।এ ঘটনায় র্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. করিমুল্লাহ বাদী হয়ে ভৈরব থানায় অস্ত্র, বিস্ফোরক, অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে পৃথক চারটি মামলা দায়ের করেন।