উলফার ২ নেতা সাত দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা মেজর রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাককে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীর এ মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আজ বুধবার সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আলী আহসান তা মঞ্জুর করেন। আদালত অনুমতি দিলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের দুজনকেই টিএফআই সেলে নিয়ে যাওয়া হয়।অস্ত্র আইনে দায়ের করা অন্য আরেকটি মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ তাঁদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।