উলামা ও এতিমদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রমজানের প্রথম দিনে ইস্কাটনে লেডিজ ক্লাবে তাঁদের জন্য এই ইফতার পার্টির আয়োজন করেন খালেদা জিয়া।ইফতারের আগে খালেদা জিয়া উলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর পর সবাই মোনাজাতে অংশ নেন। রাজধানীর তিনটি অনাথ আশ্রমের এতিমরা এবং বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা উলামা-মাশায়েখরা এই ইফতার পার্টিতে যোগ দেন। ইফতার পার্টিতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ারসহ নির্বাহী কমিটি ও দলের সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। খালেদা জিয়া ১৭ আগস্ট রাজনীতিবিদদের সম্মানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে, ১৮ আগস্ট কূটনীতিকদের সম্মানে হোটেল র্যাডিসনে এবং ২১ আগস্ট সংসদ ভবনে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার পার্টি দেবেন।