উলিপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর বোর্ডের অধীন কুড়িগ্রামের উলিপুরে ২০১০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৯৮ ভাগ। উপজেলায় সবার শীর্ষে রয়েছে উলিপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টি থেকে বিজ্ঞান ও মানবিক বিভাগে ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। এখানে পাসের হার ৯৪ ভাগ। উলিপুর কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ২২৮ জন। এর মধ্যে পাস করেছে এক হাজার ২০৭ জন। অন্যদিকে দাখিল পরীক্ষায় ৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮৩২ জন। এর মধ্যে পাস করেছে ৭৭৪ জন। পাসের হার শতকরা ৯৩ ভাগ। সবার শীর্ষে রয়েছে পাণ্ডুল আপুয়ার খাতা মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে সাতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।