উলিপুরে আল্লাহর দলের ৫ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে পুলিশ দুজন মহিলাসহ আল্লাহর দলের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করেছে।আজ শনিবার সকাল নয়টার দিকে উলিপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া সদস্যরা হলেন, শাপলা বেগম ওরফে লিমা (২৫), তাঁর স্বামী আশিকুর রহমান (২৮), সেলিনা বেগম (২৪), তাঁর স্বামী মোক্তার আলী (৩০) ও চিলমারী থানার হাবিবুর রহমান। তাঁদের সঙ্গে তিনটি শিশুসন্তান রয়েছে।জানা গেছে, আজ সকালে চিলমারী উপজেলার চিলমারী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মৌসুমী আক্তারকে (১৬) আল্লাহর দলের সদস্য করানোর জন্য জোর করে উলিপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি বাসায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ অবস্থা বুঝতে পেরে ওই বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আল্লাহর দলের সদস্য শাপলা বেগম জানান, তাঁরা দীর্ঘদিন ধরে আল্লাহর পথে কলেমার দাওয়াত দেওয়ার কাজ করে আসছেন। সেই সুবাদে মৌসুমী আক্তারকে আল্লাহর দলের সদস্য করতে তাঁরা দাওয়াত দেন এবং ওই বাসায় নিয়ে আসেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া সদস্যরা দলের আমিরের নাম অধ্যাপক আ. মজিদ ওরফে ভোলা বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পাঁচজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মৌসুমীকে তার পিতা সাবেক সেনা সদস্য মিজানুর রহমানের কাছে ফেরত দেওয়া হয়েছে।