উলিপুরে পুলিশের গুলিতে স্কুল ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় বায়েজিদ নামে নবম শ্রেণীর এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই ঘটনায় নাজমুল নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।আজ মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুরে এই ঘটনা ঘটে।জানা গেছে, আজ ওই ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাতে ফলাফল ঘোষণার সময় এক পক্ষ ভেতরে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে গুলি বর্ষণ করে। এ সময় বায়েজিদ ও নাজমুল গুলিবিদ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসা হলে বায়েজিদের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নাজমুলের শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে।কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক নজরুল ইসলাম বলেন, বায়েজিদের মাথায় গুলি লেগেছিল। হাসপাতালে আসতে আসতেই তার মৃত্যু হয়।