উল্টো চিত্র...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেঙেচুরে বা নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কয়েদিদের জেল পালানোর ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু এর উল্টোটা? দেয়াল টপকে জেলে ঢুকে পড়ার কথা কি কেউ কখনো শুনেছে? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এমনই এক ঘটনা ঘটেছে। রাজ্যের সেক্রেম্যান্তোর একটি কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকাতির মামলায় একসময় জেল খেটেছেন ৪৮ বছর বয়সী মারভিন লেন উসারি। ২০০৯ সালের জুনে তিনি প্যারোলে মুক্তি পান। কিন্তু গত বুধবার রাতে কারাগারের সাত ফুট উঁচু দেয়াল টপকে তিনি ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করেন। পরে তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। এপি