উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নলকা-বনপাড়া মহাসড়কের হরিণচড়া নামক স্থানে একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। হতাহত সবাই বাসের যাত্রী।আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ উপজেলার নলকা-বনপাড়া মহাসড়কের হরিণচড়া নামক স্থানে ঢাকা থেকে রাজশাহীগামী আলট্রা মডার্ন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় ট্রাকের ধাক্কায় বাসটি উল্টে রাস্তার পাশে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও নাটোরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীনবন্ধু দাস জানান, পানিতে পড়ে যাওয়া বাসটির যাত্রীদের স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।