উল্লাপাড়া বিজ্ঞান কলেজ জেলায় শীর্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করেছে। এই কলেজ থেকে এবার ১৩২ জন জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী শিক্ষা বোর্ডে এই কলেজের স্থান সপ্তম।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান, এবার ৪২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। পাস করেছেন ৪১৩ জন। পাসের হার দাঁড়িয়েছে ৯৮ শতাংশে। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে এই কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করে আসছে।