উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল ১৭তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষ ২০টি সু্কলের মধ্যে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল ১৭তম স্থান করেছে। এই স্কুলে পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৭২ জন পরীক্ষার্থী।এদিকে উল্লাপাড়ার ৫৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার মোট ১৫৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য স্কুলগুলো হলো মোমেনা আলী বিজ্ঞান স্কুল ছাড়াও উল্লাপাড়া আদর্শ স্কুল ১৩, মার্চেন্টস পাইলট স্কুল ১১, হামিদা পাইলট স্কুল ১১ ও বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম স্কুল ১৪ জন করে জিপিএ-৫ পেয়েছে।