উল্লাপাড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ আজ শনিবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। উল্লাপাড়া বাইপাস সড়কের পাশে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের কাছে ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, আজ সকালে সাতটার দিকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর বয়স ৩৫ থেকে ৩৬ বছর হবে। লাশটির পরনে একটি কালো ফুলপ্যান্ট রয়েছে। লাশের মুখে ও ঠোঁটে আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া লাশের মুখের মধ্যে কাপড় গোঁজা এবং গলায় দাগের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, ওই ব্যক্তিকে গলায় কাপড় পেঁচিয়ে ঘাতকেরা হত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।