উল্লাপাড়ায় আরো দু’জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরো দু’জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আজ রোববার তাঁদেরকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁরা হলেন, উল্লাপাড়া উপজেলার বানিয়াকৈড় গ্রামের আব্দুল হান্নান ও চালা গ্রামের আব্দুর রশিদ। এ নিয়ে উল্লাপাড়ায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ জনে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সুর রায় প্রথম আলোকে জানান, এবার ঈদে সরকারিভাবে গরুর মাংস না খাবার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও প্রত্যন্ত গ্রামের অসচেতন লোকজন কমমূল্যে গরু কিনে তা জবাই করে খেয়েছে। সবগুলো গরু জবাই করার আগে পরীক্ষা করা সম্ভব হয়নি। এ অবস্থায় আরো অনেকেই অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।