উল্লাপাড়ায় গ্রামবাসীদের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্লাপাড়া উপজেলার খাদুলী গ্রামে আজ মঙ্গলবার বিকেলে জমিজমা-সংক্রান্ত গোলমালের জের ধরে গ্রামের দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন গৃহবধূসহ ১০ জন আহত হয়েছে।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, একটি অর্পিত সম্পত্তির দখল নিয়ে গ্রামের দুটি দলের মধ্যে অনেক দিন ধরেই গোলযোগ চলে আসছিল। এই গোলযোগের জের ধরেই আজ উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামের জাহাঙ্গীর আলম ও আবদুল জব্বারের দলের সঙ্গে জিন্দা সরকার ও রিয়াজ সরকারের দলের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় গ্রামের একপক্ষের নেতা রিয়াজ সরকারের বাড়ি ভাঙচুর করা হয়।