উল্লাপাড়ায় জামায়াতের ৯ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পুলিশ পৌরসভার আবু হুরাইরা এতিমখানা থেকে জামায়াতে ইসলামীর নয়জন স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন—শাহজাহান আলী (৪৫), খায়রুল ইসলাম (৪৩), আমিনুল ইসলাম (৩৮), আবদুল খালেক (৪০), সরোয়ার হোসেন (৩৬), আবদুল লতিফ (৪৯), শাহদত হোসেন (৪২), গোলাম মোস্তফা (৪৩) এবং ডিগ্রিরচর ফাজিল মাদ্রাসার শিক্ষক আবুল বাশার (৫৫)। এঁরা সবাই উল্লাপাড়া থানা জামায়াতের প্রভাবশালী নেতা বলে পুলিশ জানায়।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান এবং কাল শুক্রবার থেকে অনুষ্ঠেয় উল্লাপাড়া মার্চেন্টস পাইলট স্কুল ও কলেজের শতবর্ষ পূর্তি উত্সবে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে তাঁরা গোপন বৈঠক করছিল, এমন ধারণা থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।