উল্লাপাড়ায় ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জুংলিপুর গ্রামের বগুড়া-নগরবাড়ী মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা ভ্যানের যাত্রী।আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ধামাইলকান্দি গ্রামের মোহাম্মদ রবি (২৬) ও একই উপজেলার বড়কোয়ালিবেড় গ্রামের শাহজাহান আলী (৩৮)।পুলিশ জানায়, যাত্রীবাহী ভ্যানটি তালগাছি থেকে উল্লাপাড়ার দিকে আসছিল। ভ্যানটি জুংলিপুর গ্রামে এলে পেছন দিক থেকে মালবাহী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রবি নিহত এবং শাহজাহান আহত হন। পরে শাহজাহানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।উল্লাপাড়া-হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।