উল্লাপাড়ায় ট্রেন-নসিমনের সংঘর্ষে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপড়া উপজেলার সলপ রেলস্টেশনের কাছে চলন্ত ট্রেন ও নসিমনের সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।সিরাজগঞ্জ জিআরপি থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত আটটার দিকে সলপ রেলস্টেশনের উত্তর পাশের রেলক্রসিং পার হচ্ছিল একটি নসিমন। এ সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের সঙ্গে নসিমনের সংঘর্ষ হলে সেটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নসিমনের যাত্রী বেলকুচি উপজেলার কলাগাছি গ্রামের হামিদুল ইসলাম (৪০) ও চরসমেশপুর গ্রামের মোহাম্মদ আলী (৫৫) নিহত হন। আহত হন চারজন যাত্রী। নসিমনটি উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার থেকে বেলকুচি উপজেলার সমেশপুরে যাচ্ছিল।