উল্লাপাড়ায় বাস উল্টে নিহত দুই, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামের পাশে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বাস দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীনবন্ধু দাস জানান, সকাল ১০টার দিকে পাবনা থেকে সিরাজগঞ্জগামী সৌরভ পরিবহনের একটি বাস পাটধারী গ্রামের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।