প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্লাপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা ৫ ডিসেম্বর পৌর উপস্বাস্থ্যকেন্দ্র চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত চূড়ান্ত পর্বের খেলা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার, পৌর মেয়র অ্যাডভোকেট মারুফ বিন হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা প্রমুখ। চূড়ান্ত পর্বে অংশ নেয় ইমাম-সনি জুটি ও রকেট-নয়ন জুটি। খেলায় ইমাম-সনি জুটি জয়ী হয়। খেলা শেষে কৃতী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।