উল্লাপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আবু তাহের নামের একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আজ শুক্রবার সকালে উপজেলার তালগাছি থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাহেরের বাড়ি উপজেলার সিংহগাঁতী গ্রামে। পুলিশ তাঁকে তালগাছিতে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে। উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক জানান, আবু তাহের পল্লী বিদ্যুত্ সমিতির একটি ট্রান্সফরমার চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। গত ৮ জানুয়ারি সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত তাঁকে এ সাজা দেন।