উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দিতে আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় রতন বেপারী (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, রতনের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুটানিবাজারে। আজ সকাল আটটার দিকে রতন মোটরসাইকেলে তাঁর স্ত্রীকে নিয়ে গোবিন্দগঞ্জ থেকে সিরাজগঞ্জের কাজীপুর যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রতনের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।