উল্লাসে মাতোয়ারা টিএসসি
ঢাক-ঢোল, ভুভুজেলার শব্দ আর উল্লাসধ্বনিতে প্রকম্পিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। সেখানে একসঙ্গে খেলা দেখতে জড়ো হয়েছেন শত শত ক্রিকেটপ্রেমী। ওই এলাকায় বসানো হয়েছে দুটি বড় পর্দা।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা থেকে খেলা দেখতে টিএসসি এসেছেন অনেকে। বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে, মাথায় লাল-সবুজের পতাকা বেঁধে বিজয়-আনন্দ উদযাপন করার আশায় এসেছেন সবাই।সূর্য হেলে পড়ার পর পর বাড়তে থাকে দর্শক সমাগম। প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের সে আশা আরও বাড়িয়ে দিয়েছে। আর তাই প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিং শেষে বাড়তে থাকে দর্শকদের ভিড়। খেলার মধ্য বিরতিতে টিএসসি এলাকায় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা যেন মেতেছেন বিজয়োল্লাসে।টিএসসি এলাকা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের হলগুলোর টিভিকক্ষেও দেখা গেছে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।