উশুতে বাংলাদেশের ১৫তম সোনা জিতলেন মেজবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উশুতে আজ সোমবার মেজবাহউদ্দিন জিতেছেন বাংলাদেশের ১৫তম সোনা। আজ সিলেটে অনুষ্ঠিত উশুর পুরুষদের একক ইভেন্টে মেজবাহ ভারতের সমরজিেক হারিয়ে সেনা জয় করেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন নেপালের রাজু মহাজন।এসএ গেমসে সব মিলিয়ে বাংলাদেশের সোনার সংখ্যা দাঁড়াল ১৫-তে। এটি দক্ষিণ এশীয় ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের এযাবত্ কালের সেরা অর্জন। এর আগে ১৯৯৩ সালের ঢাকা সাফ গেমসে বাংলাদেশ জিতেছিল ১১টি সোনা। তারও আগে ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমসে বাংলাদেশ জিতেছিল নয়টি সোনা।আজ সন্ধ্যায় বাংলাদেশ গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ফুটবলের সোনার লড়াইয়ে মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। গতকাল রোববার বাংলাদেশ জয় করে ছয়টি সোনার পদক। ক্রিকেটে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২১ দলকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল সোনা জিতে দেশের মানুষকে আপ্লুত করেছে। এত আনন্দের দিনে গতকাল দুর্ভাগ্যও বাংলাদেশের পিছু নিয়েছিল। অল্পের জন্য ফটোফিনিশে অ্যাথলেটিক্সে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে বাংলাদেশের সুমিতা রানী দাস হারিয়েছেন সোনার পদক। আজ সোমবার অ্যাথলেটিক্স, বক্সিং, সাঁতারসহ কয়েকটি ইভেন্টে সোনার নিষ্পত্তি হবে। দেখা যাক, বাংলাদেশের ক্রীড়াবিদেরা দেশকে আরও কয়েকটি সোনার পদক উপহার দিতে পারেন কি না।