প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেনাবাহিনীরও দেশের প্রতি কর্তব্য আছে। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। মানুষ খুন করবে আর তারা চেয়ে চেয়ে দেখবে?’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এ বক্তব্যের বিষয়ে সাবেক দুই সেনাপ্রধানের প্রতিক্রিয়া নিয়েছে প্রথম আলো সেনাবাহিনীর সাবেক প্রধান (এপ্রিল, ১৯৭২-আগস্ট, ১৯৭৫) ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বলেন, তাঁর এভাবে বলাটা ঠিক হয়নি। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অধীনে সেনাবাহিনী কাজ করে। এখানে তাদের উসকানি দেওয়া ঠিক না। তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী একটা শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান। এটি পরিচালিত হয় সরকারের অধীনে। রাষ্ট্রের নির্দেশ ছাড়া সেনাবাহিনী নিজেরা কিছু করে না, করা ঠিকও না। সেনাবাহিনী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। তারা রাজনীতির ঊর্ধ্বে থাকবে, এটাই আমি বিশ্বাস করি।’