উসকানি দেওয়ায় মামলার ফাঁদে মেগান ফক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস তিনেক আগে হলিউডের অভিনেত্রী মেগান ফক্সের স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে একজন আলোকচিত্রীর হাতাহাতির ঘটনা ঘটেছিল। সে ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগে সম্প্রতি মেগান ফক্সের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন ওই আলোকচিত্রী। আলোকচিত্রী ডেলবার্ট শ তাঁর মামলার অভিযোগে বলেছেন, ‘গত বছরের ডিসেম্বরে হাওয়াই সমুদ্রসৈকতে ফটোসেশনে অংশ নিয়েছিলেন মেগান ও তাঁর স্বামী অস্টিন। একপর্যায়ে তাঁরা আমাকে গালি-গালাজ করতে থাকেন। ঘটনা হয়তো সেখানেই শেষ হতে পারত। কিন্তু মেগানের উসকানিতেই অস্টিন আমার গায়ে হাত তোলেন। মেগান যখন আমাকে ছেড়ে না দেওয়ার জন্য অস্টিনকে উসকানি দিলেন ঠিক তখনই অস্টিন আমার ওপর ঝাঁপিয়ে পড়ে মাটিতে ফেলে দেন।’ জানিয়েছে টিএমজি। ডেলবার্ট আরও জানিয়েছেন, ‘এতকিছুর পরও আমাকে আরও মারার জন্য বারবার অস্টিনকে উত্সাহিত করছিলেন মেগান। একপর্যায়ে ক্রোধে উন্মত্ত অস্টিন আমার আইফোনটি ছুড়ে ফেলে দেন সাগরের জলে।’