প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর কী চাওয়ার আছে উসাইন বোল্টের? বেইজিং অলিম্পিক থেকে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ—সর্বত্রই মেলে ধরেছেন নিজেকে। পুরোনো রেকর্ড ভেঙে গড়েছেন নতুন রেকর্ড। লন্ডন অলিম্পিকে নতুন বিশ্ব রেকর্ড হয়নি। কিন্তু তাতে কী! বোল্ট তাঁর মতো করেই জিতেছেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট। ৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে এক শ মিটারে গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড। তিনি ছাড়া আর কে হতে পারে সপ্তাহের তারকা!