উৎপাদনশীলতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, মালিক-শ্রমিক, রাজনীতিবিদ, গবেষক, পেশাজীবী, সুশীল সমাজ ও গণমাধ্যমের কর্মীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার রাজধানীর হোটেল রূপসী বাংলায় উৎপাদনশীলতা বৃদ্ধিবিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।শিল্প, কৃষিসহ উৎপাদনশীল খাতগুলোকে গতিশীল করার লক্ষ্যে এখন থেকে প্রতিবছরের ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।প্রতিবছর এই দিবসে উৎপাদনশীলতায় অবদান রাখার জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের প্রোডাকটিভিটি ও কোয়ালিটি এই দুই ক্যাটাগরিতে পুরস্কৃত করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।সেমিনারে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারাকাতসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। ইউএনবি।