উৎস সংগীত উৎসবে গাইবেন সুবীর নন্দী ও কৃষ্ণকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ উৎস বাংলাদেশের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে সুবীর নন্দী ও কৃষ্ণকলি গান করবেন। ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা সাতটায় এ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। উৎস বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুবা মাহমুদ বলেন, ৫০০ ও এক হাজার টাকার কন্ট্রিবিউট কার্ড কিনে এ সংগীতসন্ধ্যা উপভোগ করা যাবে। সংগৃহীত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের আবাসিক বিদ্যালয় পরিচালনার কাজে ব্যয় করা হবে। এ ছাড়া অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে ট্রাস্ট ব্যাংক, জনতা ব্যাংক ও ব্যক্তি পর্যায়ে ইসফাক সামাদ ও হাবিব রব। কার্ড পাওয়া যাবে উৎস বাংলাদেশের নিকেতনের কেন্দ্রীয় কার্যালয়, উৎস গ্রোসারি ও ক্যাটারিং (মহাখালী), উৎস বিদ্যানিকেতন (ধানমন্ডি), ক্যাফে মুক্তি (ইস্কাটন গার্ডেন), ক্যাফে মুক্তি (টেকনিক্যাল মোড়, মিরপুর) যাত্রা (বনানী), অরণ্য (বনানী)। যোগাযোগ করতে পারেন ০১৭১১৬২২৩৭৮ নম্বরেও।