উৎসব দিয়েই মঞ্চে ফিরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক আংশিক সাদাকালো। পরিচালনা করেছেন সায়েম জাফর ইমামি। এখানে অভিনয় করছেন মিলন। কথা হলো তাঁর সঙ্গেনতুন বছরের শুরুটা কেমন কাটালেন?গত বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিন আমাকে শুটিং করে কাটাতে হয়েছে। তবে রাতে কয়েকজন কাছের বন্ধুকে নিয়ে একটা রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করলাম। কাজের জন্য এমনিতেই অনেক দিন সবার সঙ্গে দেখা হয় না। গত বছরের শেষ রাতে সবার সঙ্গে দেখা হলো।‘আংশিক সাদাকালো’ নাটকটি নিয়ে কিছু বলুন।আমরা সাধারণত দুই ভাবে মানুষের চরিত্র দেখি। আংশিক সাদাকালো নাটকের গল্প গড়ে উঠেছে আমাদের সমাজের সাদাকালো মানুষদের নিয়ে। গল্পের শুরুটা বর্তমান সময়ের আলোচিত ঘটনা ইভ টিজিং। বিভিন্ন মানুষের নানা মত নিয়ে নাটকটির গল্প সামনের দিকে এগিয়ে যায়। চলচ্চিত্রে কাজের খবর কী?শুয়াচান পাখি ছবির কাজ করে আমি ভীষণ রকম খুশি। এখানে কাজ করার সময় মনেই হয়নি আমি টেলিভিশন ঘরানার অভিনেতা। আর এতে করে চলচ্চিত্রের প্রতি আমার ধারণাটাও বদলে গেছে। পরবর্তী ছবি করার প্রতি আগ্রহ বেড়েছে। শুয়াচান পাখি ছবির কাজ শেষ হয়েছে। শুনছি বছরের মাঝামাঝি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। আমাদের বাংলা চলচ্চিত্রের দৃশ্যপট অনেক পাল্টেছে। সুস্থ ধারার ছবির প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। সে জায়গা থেকে বলতে চাই, শুয়াচান পাখি ছবিটি চলচ্চিত্রপ্রেমীদের বাড়তি আনন্দ দেবে।ইদানীং উল্লেখযোগ্য কী কাজ করেছেন?সম্প্রতি যে কয়টি নাটকের কাজ করেছি সেগুলোর মধ্যে বীরমাতার কথা উল্লেখ করতে চাই। এটি আমার সেরা কাজগুলোর একটি। প্রচারের পর অনেক প্রশংসা পেয়েছি। এ ছাড়া প্রাপ্তি শূন্য, একটি অন্য রকম প্রেমের গল্প এবং মুগ্ধ নীলিমার প্রান্তে ভালো কাজগুলোর মধ্যে অন্যতম।নতুন বছর আপনার মঞ্চে ফেরার কথা ছিল।টিভি-নাটকের ব্যস্ততার জন্য মঞ্চে অনেক দিন কাজ করা হয়নি। তবে মঞ্চ আমাকে সব সময় আকর্ষণ করে। মার্চে আমাদের নাট্যদল দেশ নাটকের উৎসব শুরু হবে। এ উৎসব দিয়েই মঞ্চে ফিরব।