উৎসব নিয়ে নতুন অ্যালবাম করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে ডি রকস্টার হিসেবে বেশি পরিচিত শুভর দ্বিতীয় একক অ্যালবাম অনেক কিছু। নভেম্বরের প্রথম সপ্তাহে অ্যালবামটি প্রকাশ করেছে জি-সিরিজ। ২০০৬ সালে আয়োজিত ‘ডি রকস্টার’ প্রতিযোগিতায় সেরা ভোকালের পুরস্কার পেয়েছেন শুভ। ২০০৯ সালে ‘সাউথ এশিয়ান সুপারস্টার অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। কথা হলো শুভর সঙ্গে। ‘অনেক কিছু’ অ্যালবামটি নিয়ে বলুন।আমার শুরুটা রক গান দিয়ে। তবে অনেক কিছু অ্যালবামে রক গানের পাশাপাশি লোকগান এবং সমসাময়িক ধারার গানও করেছি। আমি ২০০৯ সালে ‘সাউথ এশিয়ান সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিই। তখন শ্রীলঙ্কার একজন প্রতিযোগীর সঙ্গে পরিচয় হয়। সেখানে হাছন রাজার গানের ব্যাপারে তাঁদের আগ্রহের ব্যাপারটা লক্ষ করলাম। তখনই পরের অ্যালবামে হাছন রাজাকে নিয়ে গান করার সিদ্ধান্ত নিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে এবং ক্যাম্পাসে অ্যাকুস্টিক গিটারে মুজিব পরদেশীর ‘সোনাবন্ধু’ গানটি কতবার যে গেয়েছি, কোনো হিসাব নেই। এবার এ গানটিও রেখেছি।‘সাউথ এশিয়ান সুপারস্টার’ হওয়ার পর দেশের বাইরে কোনো কাজ করেছেন?আসলে বাইরে কাজ করতে হলে নিজের আলাদা একটা পরিচয় থাকতে হয়। সেটা অবশ্যই দেশের গান, মাটির গান নিয়ে। আমার মনে হয়, আমরা যে ধরনের রক গান করি, তা দিয়ে বাইরে খুব বেশি যাওয়া সম্ভব নয়। তবে এক্ষেত্রে নিজস্বতা বড় একটা বিষয়। আমার এবারের অ্যালবামটি দেশের বাইরে যাওয়ার একটি ক্ষুদ্র চেষ্টা বলতে পারেন। চলচ্চিত্রে নাকি গান করছেন?এবারই প্রথম চলচ্চিত্রে গান করেছি। তাও আবার পরপর দুটি চলচ্চিত্রে—ইফতেখার ফাহ্মীর টু বি কন্টিনিউড... এবং তানভীর হোসেনের নতুন ছবির জন্য। এখন আর কী করছেন?গত মঙ্গলবার রাতে এবিসি রেডিওতে অ্যালবাম লঞ্চিং অব শুভ শিরোনামে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। সামনে অনেক কিছু অ্যালবামের ‘মন পাগলা’ গানটির মিউজিক ভিডিও করব। এরপর নিজের নতুন অ্যালবামের কাজ শুরু করার ইচ্ছা আছে। নতুন অ্যালবাম করব উৎসব নিয়ে।