উৎসব হলো যেখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজদেশের নয়টি অঞ্চলের বিজয়ীদের নিয়ে ৭ম ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব অনুষ্ঠিত হলো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ১৯৪৭ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এর ছিল নারীশিক্ষার মহান ব্রত। সে সময় এর নাম ছিল রমনা প্রিপারেটরি স্কুল। ১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ফিরোজ খান নূনের স্ত্রী ভিকারুননিসা স্কুলটি পরিদর্শন করে এর ব্যবস্থাপনা ও শৃঙ্খলা দেখে মুগ্ধ হন। ১৯৫২ সালের ১৪ জানুয়ারি বর্তমান বেইলি রোডে স্কুলটি স্থানান্তরিত করেন তিনি। ১৯৭১ সালের আগে পর্যন্ত স্কুলটিতে ইংরেজি মাধ্যম চালু ছিল। এখন এই স্কুলের রয়েছে আরও চারটি শাখা। মূল স্কুলটির রয়েছে বেশ বড় ক্যাম্পাস। রয়েছে নিজস্ব মাঠ, সমৃদ্ধ পাঠাগার, আধুনিক রসায়নাগার, মিলনায়তন ও কম্পিউটার ল্যাবরেটরি। এ ছাড়া স্কুলের প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব ও এনভায়রনমেন্ট ক্লাব। এ স্কুলে নিয়মিতভাবে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা এবং বিজ্ঞানমেলা হয়ে থাকে।ফলাফলের দিক থেকেও স্কুলটি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে একটি।