উৎসবের নেপথ্যের নায়কেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবের প্রথম দিন সকালে নতুন আলোয় খুদে গণিতবিদদের পদচারণে মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। সারা দেশ থেকে আসা বিজয়ীদের দেখভালের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ১৬০ জন মুভার্স ও বন্ধুসভার বন্ধু। উৎসব সফল করতে কাকডাকা ভোরে উপস্থিত হন তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁরা উৎসব প্রাঙ্গণে ১৩টি আঞ্চলিক বুথে শিক্ষার্থীদের নিবন্ধন কার্ড, উপহারসামগ্রী ও সকালে নাশতা তুলে দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। এভাবেই গণিত উৎসবের স্বেচ্ছাসেবকেরা দুই দিন আঞ্চলিক বুথগুলোতে খাবার নিয়ে অপেক্ষা করেছেন। শিক্ষার্থীরা আসবে খাবার নিতে, সেই অপেক্ষা। স্বেচ্ছাসেবক বন্ধুদের হয়তো তখনো খাবার খাওয়াও হয়নি, কিন্তু তাদের মুখ দেখে এতটুকু বোঝার উপায় নেই। গণিত উৎসবের স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা কতটুকু—তার একটি ছোট্ট উদাহরণ এটি। সকাল থেকেই নূরুল ইসলাম নাহিদ ও মাসুদ রানা মূল ফটকে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের স্বাগত জানান।জাতীয় উৎসবের টানা দুই দিন বিভিন্ন তথ্য দিয়ে খুদে গণিতবিদসহ আগত সবাইকে সহায়তা করেন মানস দেবনাথ ও মৌ। পরীক্ষা নিয়ন্ত্রণ, অলিম্পিয়াডের পর শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন এবং বিজয়ীদের তালিকা তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজটি করেছে গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিল। প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক পবিত্র কুমার ও অভীক রায়ের নেতৃত্বে হিমেল, লিমন, নাঈম, শুভ দত্ত, দীপাঞ্জন, সুদীপ্তসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অর্ধশতাধিক শিক্ষার্থী।উৎসবের প্রথম দিন সকালে সব শিক্ষার্থীর নিবন্ধনের গুরুত্বপূর্ণ কাজটি করেন সুমাইয়া ইয়াসমিন, মহিবুল ইসলাম, স্বপ্না ভৌমিক, শুভাশীষ পাল, রাজিয়া সুলতানা, মাকসুদুল আলম, ফাতেমা আক্তার, বিকাশ চন্দ্র সাধু, নুসরাত জাহান, মাহফুজা হক, রায়হান ইসলাম, ফারজানা ইয়াসমিন, আফিয়া ফারজানা, চামেলী খাতুন, মেঘলা সরকার, রাশেদুল ইসলাম, সাদিয়া আনজুম, মাশকুরা আক্তার, সোনিয়া খান, সাবরিন জাহান, রাহিতুল ইসলাম, দেবাশীষ বিশ্বাস, আনিকা ইসলাম, নার্গিস জাহান ওয়াহাব, নাফিসা তাবাসুম. রশিদ এনাম ও কাশফি আহসান। প্রথম আলো বন্ধুসভার স্টলে আবেদা সুলতানা, আশফাকুজ্জামান, শাফিউল হাসান ও আতিয়া সুলতানা; প্রথমা স্টলে সৌমিত্র মজুমদার ও তিথি বিশ্বাস; গণিতের বইয়ের স্টলে জয়দীপ সুমন ও আইয়ুব সরকার; বিডিওএসএনের স্টলে ফেরদৌস আহমেদ ও নাসির খান দায়িত্ব পালন করেন। অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর জন্য টি-শার্ট, উপহারসামগ্রী ও খাবার নির্দিষ্ট বুথে পৌঁছে দিতে রকিবুল ইসলামের নেতৃত্বে দক্ষতার সঙ্গে কাজ করেছেন মিজানুর রহমান, শামীম আহমেদ, জাহিদ হোসাইন, আবদুল্লাহ আল রাশেদ, জুয়েল কুমার, সানি শাহরিয়ার, মোর্শেদুল আমিন, সোহেল রানা, সাইফুল ইসলাম, সুনেত্রা চক্রবর্তী, মাসুদ রানা, নবীউল ইসলাম, সাদিকুর রহমান, মো. ইমরান হোসাইনসহ আরও বন্ধু। উদ্বোধনী পর্বটি আল-মামুনের নেতৃত্বে নূর ইসলাম, মো. মশিউর রহমান, রাহুল কান্তি দাস, জিল্লুর রহমান, রিজভী আহমেদ খান, অনিরুদ্ধ প্রামাণিক, মো. মাজহারুলসহ আরও অনেকে মিলে সফল করেন। প্রথম আলো বন্ধুসভা গানের দলের জেরিন তাবাসসুম হকের নেতৃত্বে রুহুল আমিন, শুভ্রা রায়, তাসনুভা ঊর্মি, জাহিদ, সোহেল, ফরিদ, মোস্তাফিজুর রহমান, নাজমুল তুষার বেশ কয়েকটি গান শুনিয়ে শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন। অলিভ ইসলামের নির্দেশনায় মিরপুর বন্ধুসভার বন্ধুরা (বাংলাদেশ নৃত্য রঙের শিক্ষার্থীরা) নাচের তালে মুগ্ধ করেন উপস্থিত সবাইকে। পরীক্ষার কক্ষগুলোতে দায়িত্ব পালন করেন প্রায় ৪০ জন মুভার্স। সফল ১৩টি অঞ্চলিক উৎসবের আয়োজকদের প্রতিনিধি হিসেবে জাতীয় উৎসবে আগত বন্ধুসভার বন্ধুদের ও প্রথম আলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন প্রথম আলো জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। বৈঠকে তিনি বন্ধুদের ধন্যবাদ জানান নিজ নিজ অঞ্চলে গণিত উৎসব সফল করার জন্য। পাশাপাশি ভবিষ্যতে আরও কীভাবে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গণিত উৎসবের আয়োজন করা যায়, সে ব্যাপারেও কথা বলেন বন্ধুদের সঙ্গে। প্রথম আলোর জ্যেষ্ঠ শিল্পী অশোক কর্মকারের তত্ত্বাবধানে জাতীয় উৎসবের মঞ্চ সাজানো ও গেট তৈরির কঠিন কাজটি চমৎকারভাবে করেন বন্ধুসভার স্বপন চারুশি। শুরু থেকে শেষ পর্যন্ত মূল নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে ছিলেন মুভার্স মিঠু সরকার, মাহমুদুন্নবী রতন, ফেরদৌস আহমেদ তানিন ও আলমগীর হোসেন। পুরো গণিত উৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন বায়েজিদ ভূঁইয়া ও সুব্রত দেব নাথ।গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, গত ১০ বছরে গণিত উৎসবের পথচলার সঙ্গে সঙ্গী ছিল হাজার হাজার মুভার্স, যাদের অক্লান্ত পরিশ্রমেই শিক্ষার্থীদের গণিতের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলেছে। আগামী উৎসবে এবারের ভুলগুলো শুধরে নেওয়ার প্রত্যয় নিয়ে ঘরে ফিরেছেন নেপথ্যের এই নায়কেরা। আল-মামুন ও জয়দীপ সুমন