উৎসাহের ভোটেও নানা অভিযোগ
নারায়ণগঞ্জে বিভিন্ন কেন্দ্র থেকে নানা ধরনের অভিযোগ পাওয়া গেলেও ভোটারদের মাঝে আগ্রহের কোনো ঘাটতি নেই। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা সকাল থেকেই জড়ো হয়েছেন বিভিন্ন কেন্দ্রে। তবে এবার ইভিএম পদ্ধতি থাকায় অনেক কেন্দ্রেই ভোটাররা ভোট দিয়ে দ্রুত বাড়ি চলে যেতে পারছেন। ফলে অনেক কেন্দ্রই সকালে ফাঁকা দেখা গেছে। কেন্দ্রের ভিতরে বহিরগতঅন্যদিকে শহরের এবিসি স্কুল কেন্দ্রে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও অনেক বহিরাগতকে ওই কেন্দ্রে ঢুকতে ও বের হতে দেখা গেছে। বিশৃঙ্খলার কারণে ভোট দিতে অনেক সময় লাগছে বলে জানান ভোটারেরা। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে এক বহিরাগতকে জানালার পাশে সিগারেট খেতে ও প্রিসাইডিং কর্মকর্তার চেয়ারের উল্টোপাশের চেয়ারে আরেকজন বহিরাগতকে বসে থাকতে দেখা য়ায়। ওই বহিরাগতের পরিচয় জানতে চাইলে তিনি নাম বলেন মোমিনুল ইসলাম মঞ্জু।কোনো ধরনের পরিচয়পত্র ছাড়া এখানে কী করছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি স্যারের ব্যক্তিগত স্টাফ।’ প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল করিম এ বিষয়ে বলেন, ‘আমি যুব উন্নয়নের কর্মকর্তা। মঞ্জু আমার এমএলএসএস।’ কোনো ধরনের পরিচয়পত্র ছাড়া মঞ্জু এখানে কী করছেন, এমন প্রশ্নের জবাবে রেজাউল বলেন, ‘আমার কাজে আমি তাঁকে নিয়ে এসেছি।’ পরিচয়পত্র ছাড়া কেউ ভোটকেন্দ্রে থাকতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’বহিরাগতদের ব্যাপারে পুলিশের উপপরিদর্শক শহীদুল বলেন, ‘আমি জানি না এখানে বহিরাগত ঢুকেছে।’ তবে পুলিশের এই কর্মকর্তা এ খবর পাওয়ার পরই প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে যান। এই কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৫৩৭। তবে সকাল সাড়ে নয়টা পর্যন্ত কী সংখ্যক ভোট পড়েছে, তথ্য দিতে পারেননি এই প্রিসাইডিং কর্মকর্তা।অন্যদিকে স্কুলের নারী কেন্দ্রে সাড়ে নয়টা পর্যন্ত কোনো প্রিসাইডিং কর্মকর্তাকে পাওয়া যায়নি।এই কেন্দ্রটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে মেয়রপ্রার্থী সেলিনা হায়াত্ আইভী আগেই রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছিলেন।দুই জন আটকনারায়ণগঞ্জের মরগান বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে আমাদের বিশেষ প্রতিনিধি কামরুল হাসান জানান, আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সুনয়ন মাহদুম ও মোরশেদুল ইসলাম নামের দুইজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক করেছেন। আটক ওই ব্যক্তি কেন্দ্রে ঢোকে শামীম ওসমানের পক্ষে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জে নানা অভিযোগআমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার হোসেন জানান, সিদ্ধিরগঞ্জে আদমজী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়, পাইনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিজমিজি পাইনাদী সিনিয়র (ফাজিল মাদ্রাসা) কেন্দ্রে পুলিশের উপস্থিতি থাকলেও র্যাব সদস্য ও, আর্মড পুলিশ কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থান করছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। শামীম ওসমানের লোকজন ব্যাজ পরে কেন্দ্রে অবাধে আসা যাওয়া করছে। বেশিরভাগ কেন্দ্রেই মেয়রপ্রার্থী আইভীর কোনো এজেন্ট নেই। সিদ্ধিরগঞ্জে বিদ্যুত্ উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, সেখানে ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে। তবে সেখানে প্রচুর পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ সদস্য রয়েছেন। পিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আইভীর এজেন্টরা তাঁর কাছে আসেননি, তালিকাও জমা দেননি। অপর প্রার্থীর এজেন্টদের অবাধে ঘোরাফেরা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেবে।