উড়ন্ত বিমানে চালক ঘুমিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটি থেকে কয়েক হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাচ্ছে বিমান। যাত্রীদের পুরো দায়িত্ব তখন দুই বিমানচালকের হাতে। এ সময় তাঁরা যদি ঘুমিয়ে পড়েন, তাহলে কেমন হবে বলুন তো?সম্প্রতি এমন ঘটনা ঘটে যুক্তরাজ্যের এক বিমানে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে এ কথা জানা যায় বলে আজ মঙ্গলবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়।সহযোগী বিমানচালকেরা ফ্লাইট ডেক ত্যাগ করার পর ককপিটে ওই দুই বিমানচালক ঘুমিয়ে পড়েন। তবে কর্তৃপক্ষ ওই এয়ারলাইনসের নাম জানাতে অপারগতা প্রকাশ করেছে।ব্রিটিশ এয়ারলাইনসের পাইলট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, এটি একটি সাধারণ সমস্যা। তারা জানায়, ৪৩ শতাংশ বিমানচালক ককপিটে ঘুমিয়ে পড়েন। এক-তৃতীয়াংশ বিমানচালক দাবি করেছেন যে তাঁরা জেগে ওঠার পর দেখেছেন তাঁর সহযোগী ঘুমিয়ে আছেন।তথ্য জানার অধিকার আইন বলে একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে বিমানচালকদের আকাশে উড্ডীন অবস্থায় ঘুমিয়ে পড়ার এ তথ্য উদঘাটিত হয়। জানা যায়, বিমানের ক্যাপ্টেন শৌচাগারে গিয়ে সেখান থেকে বেতারের মাধ্যমে বিমানে থাকা অপর এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ওই কর্মকর্তার সাড়া পাওয়া যায়নি। পরে ক্যাপ্টেন ককপিটে ফিরে গিয়ে ওই কর্মকর্তাকে ঘুমন্ত অবস্থায় আবিষ্কার করেন।ট্রান্সপোর্ট সিলেক্ট কমিটিকে দেওয়া একজন কর্মকর্তার বরাত দিয়ে ‘ডেইলি টেলিগ্রাফ’-এ প্রকাশিত খবরে বলা হয়, পাছে শাস্তি পেতে হয়—এই ভয়ে অনেক বিমানচালক তাঁদের ক্লান্তির কথা জানাতে চান না।