চাঁদের হাট রাজ্যের রাজকন্যা চাঁদমণি ঘোষণা দেন, যে এক জোড়া আকাশপরির পাখনা এনে দিতে পারবে সে তাকে বিয়ে করবে। গরিব কাঁঠুরিয়া বলরাম একটি পরির পালক নিয়ে আসলে রাজকন্যা খুশি হয়ে তাকে একটি হিরের মালা উপহার দিয়ে বলে, আমি পালক চাই না, পাখনা চাই, তুমি যদি পাখনা জোড়া এনে দিতে পারো, তবে তোমাকেই আমি বিয়ে করব। বলরাম পাখনার খোঁজে বনে অপেক্ষা করতে করতে একদিন পরির দেখা পায়। পরি সরোবরে স্নান করতে নামলে বলরাম পাখনাজোড়া চুরি করে পালিয়ে যায়। বলরাম ভাবে, চাঁদমণির চেয়ে পরির ক্ষমতা অনেক বেশি। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে পরির কাছে গিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করব এবং এই বিয়েতে রাজি হলেই তুমি তোমার পাখনা ফেরত পাবে। পরি তাতে রাজি না হয়ে তাকে অন্য কিছু চাইতে বলে। তাদের কথাবার্তার একপর্যায়ে ভোর হয়ে গেলে পরি ও বলরাম উভয়েরই মৃত্যু হয়।এভাবেই সাজানো হয়েছে ফরিদপুরের চাঁদের হাটের নাটক চাঁদের হাটের চাঁদমণি। এই নাটকটি নিয়ে ফরিদপুরের চাঁদের হাট ১৪ জানুয়ারি ভারতের উড়িষ্যায় গেছে আন্তর্জাতিক শিশু নাট্যোত্সবে যোগ দিতে। এ উপলক্ষে ১১ জানুয়ারি সন্ধ্যায় ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে নাটকটির প্রদর্শনী শো অনুষ্ঠিত হয়।১১ জনের দলের নেত্বত্ব দিচ্ছেন চাঁদের হাট ফরিদপুর শাখার সভাপতি শাহাদাত হোসেন।দলের অন্যরা হচ্ছে প্রসেনজিত্ পাল, হাসিফুজ্জামান, গৌতম কুমার সাহা, সুর্পণা, অনন্যা, সিনা, মোহান, অন্তরা, আনন্দ ও প্রেমা।