উড়িষ্যার ধনী মন্ত্রীর ১২ কোটি রুপির সম্পদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উড়িষ্যা রাজ্যের ২১ সদস্যের মন্ত্রিপরিষদে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী নবীন পাট্টানায়েক। তাঁর সম্পদের মূল্য ১২ কোটি রুপির বেশি। রাজ্য সরকারের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।ওই ওয়েবসাইট অনুযায়ী, উড়িষ্যার ১১ জন মন্ত্রীই কোটিপতি। এতে বলা হয়েছে, পাট্টানায়েকের ১২ কোটি ছয় লাখ রুপি সমমূল্যের সম্পদ রয়েছে। অন্যদিকে জ্বালানি মন্ত্রী অরুণ সাহুর রয়েছে সবচেয়ে কম ২৪.৪৭ লাখ সমমূল্যের সম্পত্তি। এর মধ্যে তাঁর স্ত্রীর নামেই রয়েছে ১০ লাখ রুপির সম্পত্তি।দ্বিতীয় বছরের মতো রাজ্য সরকার মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ করল। এ হিসাব অনুযায়ী, নবীনের রয়েছে ১৮ লাখ ২৩ হাজার ৩৯৮ রুপির অস্থাবর সম্পত্তি। আর স্থাবর সম্পত্তি আছে ১১ কোটি ৮৮ লাখ ৬২ হাজার রুপির। তিনি তাঁর মা জ্ঞান পাট্টানায়েকের কাছ থেকে হরিয়ানার ফরিদাবাদে ২২ দশমিক সাত একর জমি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। ওই জমির মূল্য তিন কোটি ৪৩ লাখ রুপি। এ ছাড়া নয়াদিল্লির আওরঙ্গজেব রোডে মা-বাবার বাড়ির এক-তৃতীয়াংশ তাঁর নামে, যার মূল্য পাঁচ কোটি ১৪ লাখ রুপি। এছাড়া তিনি নবীন নিবাসের সম্পত্তির দুই-তৃতীয়াংশ উত্তরাধিকারসূত্রে পেয়েছেন, যার মূল্য দুই কোটি ৮০ লাখ রুপি। এছাড়া আনন্দ ভবনে নামের একটি ভবনের এক-তৃতীয়াংশের মালিকও তিনি। এর মূল্য ৫১ লাখ রুপি। নবীনের সহকর্মীদের মধ্যে নয়জনই দাবি করেছেন, তাঁদের কোনো গাড়ি নেই। আর অন্য ১১ জন দাবি করেছেন তাঁদের উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে কোনো বাড়ি নেই। টাইমস অব ইন্ডিয়া।