ঋণী ব্রিটেনবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক মন্দার ফল বেশ ভালোভাবেই টের পাচ্ছে ব্রিটেনের বাসিন্দারা। তারা ২০১১ সাল শুরু করতে যাচ্ছে ২০৫ কোটি পাউন্ডের ঋণের বোঝা মাথায় নিয়ে। বিপুলসংখ্যক ব্রিটিশ নাগরিক বড়দিন উদ্যাপন উপলক্ষে ক্রেডিট কার্ড ব্যবহার করে উপহারসামগ্রী, খাদ্য ও পানীয় কেনাসহ নানা ধরনের ব্যয় মিটিয়েছে। ফলে এই বিপুল পরিমাণ ঋণ জমা হয়েছে। ঋণের এই হিসাব বের করেছে যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট মানি ডটকো ডটইউকে। এদিকে ব্যাংক অব ইংল্যান্ডের সাম্প্রতিক তথ্যানুযায়ী, অর্ধেকের বেশি ব্রিটিশ নাগরিক ঋণ দায়গ্রস্ত। টেলিগ্রাফ