এ+ পেতে জোর দাও তিনটি অংশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি ১ম পত্রের উত্তর কীভাবে দেবে, তা নিয়ে কিছু আলোচনা করব। প্রথম পত্রের প্রশ্ন A, Bও C—এই তিনটি অংশে ভাগ করা থাকে। A অংশ হলো reading test। এই অংশে তোমাদের ইংরেজি ১ম পত্রে বোর্ডের পাঠ্যবই থেকে একটি passage তুলে দেওয়া থাকবে। এটিকে seen passage বলে। B অংশ হলো vocabulary test। আর C অংশ হলো writing test। A. Reading Test : 40 এই অংশে বোর্ডের ইংরেজি ১ম পত্র পাঠ্যবই থেকে একটি প্যাসেজ দেওয়া থাকবে।  ১ নম্বর প্রশ্ন: Multiple choice question: এই প্রশ্নে পাঁচটি Multiple choice question থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে উত্তর দেওয়া থাকবে। তোমাদের শুধু ক্রমান্বয়ে a, b, c ইত্যাদি লিখে পাশে সঠিক উত্তরটি লিখলেই চলবে। উত্তরপত্রে প্রশ্ন লেখার প্রয়োজন নেই। ২ নম্বর প্রশ্ন: True/False: এখানে পাঁচটি true বা false statement দেওয়া থাকবে। তোমাদের পুরো statement তুলতে হবে না। শুধু a, b, c ইত্যাদি লিখে তার ডানে true বা false লিখবে। তবে উত্তর যদি false হয়, তাহলে নিচে corr. ans. লিখে সঠিক বক্তব্যটি লিখে দিতে হবে। এখানে মনে রাখতে হবে, true statement-এর জন্য শুধু true লিখলেই ১ নম্বর পাওয়া যাবে। আর false statement-এর জন্য false লিখলে অর্ধেক নম্বর এবং corr. ans.-এর জন্য অর্ধেক নম্বর। ৩ নম্বর প্রশ্ন: Filling in the gaps with clues: এখানে seen passage-এর অনুকরণে ১০টি শূন্যস্থানসহ একটি passage দেওয়া থাকবে। শূন্যস্থানগুলো পূরণের জন্য বক্সের মধ্যে ১০টির বেশি শব্দ দেওয়া থাকবে। তোমরা a, b, c, d ইত্যাদি ক্রমানুসারে লিখে পাশে শুধু সঠিক শব্দটি লিখবে। ৪ নম্বর প্রশ্ন: Information transfer: এ প্রশ্নটি বিভিন্নভাবে হতে পারে। seen passage থেকে একটি বক্সের মধ্যে কিছু শব্দ যেমন: dates, causes and effects বা অন্য কোনো key words তুলে দেওয়া থাকবে। বক্সের মধ্যে দেওয়া শব্দগুলো ব্যবহার করে seen passage থেকে প্রাসঙ্গিক তথ্য দিয়ে ৭০ থেকে ৮০ শব্দের মধ্যে একটি paragraph লিখতে হবে। অথবা এ প্রশ্নে matching করার জন্য A ও B কলাম করে প্রতিটি কলামে seen passage থেকে কিছু তথ্য দেওয়া থাকবে। তোমাদের B কলাম থেকে সঠিক বাক্যাংশটি নিয়ে A কলামের সঙ্গে মিলিয়ে পাঁচটি পূর্ণ বাক্য লিখতে হবে। অথবা এ প্রশ্নে seen passage-এর সঙ্গে প্রাসঙ্গিক একটি substitute table থেকে পাঁচটি পূর্ণ বাক্য তৈরি করতে হবে। ৫ নম্বর প্রশ্ন: Open-ended questions-এ প্রশ্নে seen passage-এর ওপর পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে। সংক্ষেপে এক বা একাধিক বাক্যে প্রাসঙ্গিক উত্তর লিখবে।  ৬ নম্বর প্রশ্ন: Filling in the gaps without clues: Seen passage-এর আলোকে ১০টি শূন্যস্থানসহ একটি passage দেওয়া থাকবে। তোমাদের seen passage-এর তথ্যের আলোকে নিজ থেকে বিভিন্ন শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। Passage না তুলে ক্রমানুসারে a, b, c ইত্যাদি লিখে পাশে সঠিক শব্দটি লিখলেই চলবে। ৭ নম্বর প্রশ্ন: Re-writing in different form-এ প্রশ্নের উত্তরটি মূলত এক প্রকার individueal writing, অর্থাৎ seen passage-এর বক্তব্য বা ঘটনার আলোকে first person, second person বা third person-এর বক্তব্যরূপে ৭০ থেকে ৮০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখবে। ৮ নম্বর প্রশ্ন: Summarising-এ প্রশ্নের উত্তর মূলত seen passage-এর main idea বা মূল বক্তব্যকে সংক্ষেপে তুলে ধরা। এর দৈর্ঘ্য seen passage-এর এক-তৃতীয়াংশের বেশি হওয়া উচিত নয়। মূল বক্তব্যের সমর্থনে কোনো উদাহরণ, তুলনা বা ব্যাখ্যারও প্রয়োজন নেই। শুধু মূল বক্তব্যটুকু লিখবে।B. Vocabulary Test : 20 ৯ নম্বর প্রশ্ন: Cloze passage with clues : এ প্রশ্নে ১০টি শূন্যস্থানসহ একটি passage দেওয়া থাকবে এবং শূন্যস্থান পূরণের জন্য ১০টির বেশি শব্দ দেওয়া থাকবে। উত্তরপত্রে পুরো passageটি না তুলে ক্রমানুসারে a, b, c ইত্যাদি লিখে শুধু সঠিক শব্দটি লিখলেই হবে। এ প্রশ্নে সাধারণত প্রদত্ত শব্দগুলোর কোনো পরিবর্তন করতে হয় না। এ passageটি বোর্ডের পাঠ্য বই বা বাইরে থেকে হতে পারে।  ১০ নম্বর প্রশ্ন: Cloze passage without clues : ৯ নম্বর প্রশ্নের মতোই এখানে ১০টি শূন্যস্থানসহ একটি passage দেওয়া থাকবে। তবে কোনো clue দেওয়া থাকবে না। প্রতিটি শূন্যস্থানে সাধারণত একটি শব্দ ব্যবহার করতে বলা হয়ে থাকে। একটি শূন্যস্থানে একাধিক শব্দ সঠিক হতে পারে। তাই যেটিকে তোমার কাছে suitable মনে হবে, সেটিই লিখবে। এখানেও passageটি না তুলে ক্রমানুসারে a, b, c ইত্যাদি লিখে পাশে সঠিক শব্দটি লিখবে। C. Writing Test : 40 ১১ নম্বর প্রশ্ন: Substitution table-এ প্রশ্নে প্রদত্ত table থেকে তোমাদের a, b, c ইত্যাদি দিয়ে ক্রমানুসারে ১০টি শুদ্ধ বাক্য লিখতে হবে। সম্ভব হলে বক্তব্যের ধারাবাহিকতা বজায় রাখবে। কিন্তু তা সম্ভব না হলেও অসুবিধা নেই। শুধু শুদ্ধ বাক্য লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। ১২ নম্বর প্রশ্ন: Rearranging-এ প্রশ্নে ১০টি jumbled sentence বা এলোমেলো বাক্য দেওয়া থাকবে। বাক্যগুলোকে ক্রম বা sequence অনুযায়ী লিখে একটি paragraph-এ রূপ দিতে হবে।  ১৩ নম্বর প্রশ্ন: Answering questions in a paragraph : এখানে একটি বিষয়ের ওপর কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে ওই বিষয়ের ওপর একটি paragraph লিখতে হবে। paragraph-এর title বা নাম লিখতে কিন্তু ভুলবে না। ১৪ নম্বর প্রশ্ন: Writing informal letters with clues/hint-এ প্রশ্নে কারও কাছে একটি informal letter লিখতে বলা হয়। সংশ্লিষ্ট বিষয়ে কিছু hints/clues দেওয়া থাকে। সে আলোকেই letterটি লিখতে হবে। প্রশ্নে যদি কোনো নির্দিষ্ট নাম বা ঠিকানা থাকে, ঠিক তা-ই লিখবে।১৪ নম্বর প্রশ্নে or দিয়ে একটি বিকল্প প্রশ্ন থাকে। কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর আনুমানিক ২০০ শব্দের মধ্যে একটি composition লিখতে বলা থাকে। তোমাদের হয়তো letter বা composition লিখতে হবে।