এ ক দি ন হ ঠা ৎ
নকল টাকা...ব্যাংক পাড়া বলেই হয়তো মতিঝিলে টাকার হাতবদলটা একটু বেশি হয়। আর এই হাতবদলের সুযোগটা নিয়ে ঠকবাজেরা গছিয়ে দেয় নকল টাকা। মতিঝিলের খাবারের দোকানগুলো এ ব্যাপারে নাকি সবচেয়ে বেশি ভুক্তভোগী। আর সে জন্যই মতিঝিলের একটি হোটেলে ঢুকে চোখে পড়ল এ রকম একটি নোটিশ—‘নকল টাকা দিতে গিয়ে ধরা পড়লে অপদস্থ হতে হবে।’ খাবারের দোকানের ক্যাশে বসা ভদ্রলোকটির কাছ থেকে জানা গেল, আগে নাকি প্রায় দিনই এ রকম ঘটনা ঘটত। এই নোটিশ টাঙানোর পর থেকে নাকি নকল টাকা আজকাল আর আসছে না। যাক, ঠকবাজদেরও তাহলে মানসম্মান হারানোর ভয় আছে।—কাওছার শাকিলজন্মদিন নয়...ফার্মগেটের পথের ধারে বেশ আয়েশ করেই বসে আছে তিন শিশু। ওদের মধ্যে একটি কেক। ছুরি নয়, আইসক্রিমের হাতল দিয়ে কেক কাটছে মেয়েটি। কেকের টুকরো তুলে দিচ্ছে পাশের শিশুটিকে। মেয়েটির কী জন্মদিন? না, জন্মদিন নয়; পাশের এক খাবারের দোকানি মেয়াদোত্তীর্ণ কেকটি তাদের দিয়েছে। তাই খেলতে খেলতে খুশি মনে খাচ্ছে ওরা। কোনো দিন পালন করা হয়নি ওদের জন্মদিন। নিজেদের জন্মের তারিখটিও হয়তো জানে না ওরা।—তায়েব মিল্লাতবেসামাল ট্রাকফ্লাইওভার থেকে নামতে গিয়ে বেসামাল হয়ে পড়ে গেছে ট্রাকটা। রাস্তার রেলিং ভেঙে একেবারে যাকে বলে কুপোকাত। লোকজন কেউ আহত বা নিহত হয়েছে কি না, সে কথা জানা গেল না। কিন্তু সাতসকালে এই ট্রাকের কারণে সাধারণ পথচারীদের যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছিল। যানজট লেগে যাচ্ছিল খানিক পরপর। বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে চালক যে শুধু নিজের সর্বনাশ করেছেন তা-ই নয়, তাঁর জন্য ভুগতে হচ্ছিল আরও দশজনকে।—ঢাকায় থাকি প্রতিবেদকহার্ট ফাউন্ডেশনের হূদয়হীন কাজ! মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হূদরোগীদের নিরাময় করে। কিন্তু এখানকার কর্তাদের হূদয়-মন-মগজ বলে কিছু আছে কি? হার্ট ফাউন্ডেশনের দোতলায় মহিলা শৌচাগার থেকে ফিরেই এমন প্রশ্ন শারমীনের। প্রাকৃতিক কাজ সারতে গিয়েছিলেন সেখানে। বাথরুমের দরজা খুলতেই দেখেন দরজার বাঁ-দিকে একজন ভদ্রলোক প্রস্রাব করছেন। তখন মাথা নিচু করে কোনো রকমে সেখান থেকে বের হয়ে আসেন শারমীন। তিনি অনেকটা হতভম্ব হয়ে বলতে লাগলেন, ‘কাদের বুদ্ধিতে মেয়েদের বাথরুমের পাশেই ছেলেদের উন্মুক্ত প্রস্রাবখানা করা হয়েছে?’ তার বর্ণনা শুনে এ প্রশ্ন দেখা দিল কয়েকজনের মনে। প্রতিদিন এভাবে কত-না মেয়ে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে বিব্রত হচ্ছেন। তবু টনক নড়ছে না কর্তৃপক্ষের। — বিপাশা রায়চামড়া ছেলা বাঘ...কারওয়ান বাজার সার্ক ফোয়ারার পাশে রয়েছে বাঘটি। এসএ গেমস উপলক্ষে সৌন্দর্যবর্ধনের জন্য কংক্রিটের তৈরি বাঘটি এখানে বসানো হয়েছিল। মাস ছয়েক যেতে না যেতেই বাঘটির গায়ের রং উঠে গেছে। নিশ্চয়ই নিম্নমানের রং এর জন্য দায়ী। নতুবা এত দ্রুত রং উঠে যায় কীভাবে? সৌন্দর্য বৃদ্ধির জায়গায় এখন সৌন্দর্য হানিই হচ্ছে। অথচ বাঘটির নিচে চকচক করছে এটির সৌজন্যে পাওয়া বিজ্ঞাপন। বাঘটির কি গায়ে নতুন চামড়া উঠবে, নাকি চামড়া ছেলা-ই থাকবে? —রিমন রাহী