এ ক দি ন হ ঠা ৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অরিজিনাল’ ভাড়া!ঈদুল ফিতরের বেশি দেরি নেই। এরই মধ্যে গ্রামের বাড়ি রওনা হয়েছেন অনেকে। আবার কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন। নগরের বাস টার্মিনাল ও কাউন্টারগুলো এ জন্য লোকে লোকারণ্য। এমন ভিড়ের মধ্যেই গাবতলীর নাবিল পরিবহনের কাউন্টারে টিকিট ক্রয় করছিলেন হাসিব। কিন্তু টিকিটের দাম রাখা হলো অন্য সময়ের চেয়ে অনেক বেশি। তিনি জানান, অন্যান্য সময় টিকিটের মূল্য রাখে ২৬০ টাকা। আর ঈদ ঘনিয়ে আসায় এখন রাখা হয়েছে ৩৮০ টাকা। তাঁর মতো আরও অনেকেই এমন অভিযোগ করেন। ১২০ টাকা বেশি রাখা হয়েছে কেন? জানতে চাইলে কাউন্টারের টিকিট বিক্রেতার দাবি, ‘এটাই আমাদের অরিজিনাল ভাড়া। বছরের অন্য সময় আমরা যাত্রীদের কাছ থেকে অনেক কম রাখি।’—রিমন রাহীহঠাৎ ইফতার ঈদের কেনাকাটা চলছে পুরোদমে। সকালে এসে মার্কেটে ঢুকলে সন্ধ্যা হয়ে যায়, তবু কেনাকাটা আর শেষ হতে চায় না। কিন্তু ইফতার তো করতে হবে নাকি? যেখানেই আজান সেখানেই ইফতার। এমনটাই দেখা গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনের সড়কদ্বীপে। সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গেই সেখানে রোজাদারেরা আসন পেতে বসে পড়েছিলেন। সামনের ফুটপাতের খাবারের দোকান থেকে বাসন ভরা ইফতারি কিনে বসে ছিলেন তাঁরা। যেই কানে আজান এল অমনি শুরু খাওয়া! ক্রেতাদের অবস্থাটা এখন সেই প্রবাদ ‘যেখানেই রাত সেখানেই কাত’-এর মতো।—কাওছার আহমেদকোনটা রেখে কোনটা! শাহবাগের আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের একটি টি-শার্টের দোকান। ক্রেতার ভিড় লক্ষ করার মতো। দুই তরুণ পছন্দ করেছেন টি-শার্ট। গায়ে লাগিয়েই দেখে নিলেন তাঁদের একজন। প্যাকেট করে দেওয়া হলো। তখনই তাঁর চোখে পড়ল আরেকটি টি-শার্ট। সেটিই তাঁর কাছে ভালো লেগে গেল। পরিবর্তন করে নিলেন পছন্দের পোশাকটি। দাম দিয়ে যাওয়ার সময় আবার তাঁর চোখে লাগল আরেকটি টি-শার্ট। এটাও তাঁর পছন্দ হলো আগের চেয়ে আরও বেশি। কিন্তু টাকার পরিমাণ বেশি নেই। তাই একটা পোশাকই কিনতে হবে তাঁকে। আবারও পরিবর্তন করে নিলেন তিনি টি-শার্ট। ক্রেতা রাশেদ বলেন, ‘অনেক টি-শার্ট এসেছে। কিন্তু কোনটা ছেড়ে কোনটা কিনি বুঝতে পারছি না। একটার পর একটা পছন্দ হচ্ছে।’—ঢাকায় থাকি প্রতিবেদকনাগরা জুতোর হকার...গুলিস্তানের পীর ইয়ামেনী মার্কেটের সামনের ফুটপাথে একটা টেবিল পেতে বসেছেন একজন হকার। টেবিলের ওপর রঙিন জরির কাজ করা অনেক নাগরা জুতা। বিক্রেতা কামাল জানান, ঈদে বাচ্চাদের জন্য আলাদা কিছু করার তাগিদ থেকেই এসব জুতা এনেছেন। এমন চকচকে বাহারি ও শাহি জুতা ছোট্ট বাচ্চাদের সহজেই পছন্দ হবে। এ ছাড়া পিচবোর্ড, জরি আর শোলায় বানানো জুতাগুলোর দামও কম। মাত্র ১০০ টাকায় বিক্রি হচ্ছে একেক জোড়া জুতা। জুতাগুলো নেড়েচেড়ে দেখছিলেন সেগুনবাগিচার শাহেদ। তিনি বলেন, ‘টেকসই না হলেও ঈদের দিন পাঞ্জাবির সঙ্গে এই নাগরা শিশুর বেশভূষাই পাল্টে দেবে।’—মুহম্মদ আজহার