এ ক দি ন হ ঠা ৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্যবাদ র‌্যাব, ধন্যবাদ পুলিশঈদের দিন সন্ধ্যায় বেইলি রোডে যাওয়ার অভিজ্ঞতা যদি থাকে, তাহলে বিষয়টা জানা আছে আগে থেকেই। যারা কোনো দিন যায়নি, তাদের জন্য বলা। ওই দিন পুরো ঢাকা শহর থেকে তরুণ-তরুণীরা এসে যেন জড়ো হয় বেইলি রোডের রাস্তায়। সন্ধ্যার পর ওখানে পা ফেলার পর্যন্ত উপায় থাকে না। নানা জায়গা থেকে নানা ধরনের ছেলেপুলে এখানে জড়ো হয়। তাই গোলমালও হয় মেলা। কয়েক বছর ধরে তো বেশ কিছু খবর কানে এসেছে। বিশেষ করে মেয়েদের হেনস্তা করার ঘটনা ঘটছে বেশি। এবারের ঈদেও বোধহয় এর ব্যতিক্রম ঘটত না। কিন্তু বাদ সাধল র‌্যাব আর পুলিশের যৌথ টহল। এবার বেইলি রোডজুড়ে ছিল র‌্যাব আর পুলিশের কঠোর অবস্থান। যেখানে কোনো রকম গণ্ডগোলের আশঙ্কা দেখা দিয়েছে, সেখানে গিয়ে হাজির হয়েছে তারা। তাদের আন্তরিক প্রয়াসের কারণেই এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বেইলি রোডে ঘুরতে এসে কাউকে ভুগতে হয়নি সম্ভ্রম হারানোর ভয়ে। ধন্যবাদ র‌্যাব-পুলিশ বাহিনীকে—ঈদের দিন নিজেদের আনন্দটুকু বিসর্জন দিয়ে শহরের মানুষের পাশে থাকার জন্য। —কাওছার শাকিলটিকিটের দাম শূন্য টাকা জাতীয় জাদুঘরে ঘুরতে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে। জাদুঘরের গ্যালারিতে প্রবেশ করতে জনপ্রতি পাঁচ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হয়। এ জন্য রয়েছে টিকিটঘর। টিকিটঘরের সামনের সাইনবোর্ড থেকে সংখ্যা ও কথায় লেখা টিকিটের মূল্য কে বা কারা তুলে ফেলেছে। এ অবস্থা অনেক দিন থেকেই দেখা যাচ্ছে। কেউ কেউ এতে মজাও পাচ্ছে। কিন্তু জাদুঘর কর্তৃপক্ষের দৃষ্টিতে তা পড়ছে না।— রিমন রাহীভিআইপি রোড ব্যতীত!ধীরগতির কথা বলে রাজপথ থেকে পরিবেশবান্ধব যান রিকশা চলাচল বন্ধ করা হচ্ছে। অথচ নগরে ইদানীং বাড়ছে ব্যাটারিচালিত ধীরগতির তিন চাকার বাহন। পরিবহন বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে এগুলো অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে ডিসিসি। অবশ্য অনুমোদন ছাড়াই এখন চলাচল করছে এসব বাইক। এমনই একটি বাইক দেখা গেছে কারওয়ান বাজার সিএ ভবনের পাশে। এর গায়ে আবার দু-দুটো কাগজ সাঁটা; যাতে লেখা আছে, ‘ভিআইপি রোড ব্যতীত ঢাকা জেলা।’ অথচ এটি নগরের প্রধান ভিআইপি সড়ক কাজী নজরুল ইসলাম এভিনিউ দিয়ে সিএ ভবনের পাশে এসেছে। এ বিষয়ে বাইকটির চালক সাইদুর বলেন, ‘ঈদে রাস্তাঘাট ফাঁকা। তাই ভিআইপি রোডে নামছি। এমনিতে রিকশার রোডে চালাই।’—মিল্লাত হোসেনঅদ্ভুত লোকটাবারডেম হাসপাতালের পাশ দিয়ে শাহবাগ মোড়ের দিকে হেঁটে আসছেন তিনি। যে তাঁকে দেখছে, সে-ই থমকে দাঁড়াচ্ছে। পথে যা পাচ্ছেন, তা-ই কায়দা করে শরীরে ঝুলিয়ে নিচ্ছেন। কিম্ভূতকিমাকার সজ্জার কারণেই সবার দৃষ্টি পড়ছে তাঁর ওপর। অনেকে ‘লোকটা পাগল’ বলে চলে যাচ্ছে গন্তব্যে। তাঁর সঙ্গে কথা বলে অবশ্য বোঝা গেল, বোধ-বুদ্ধি বেশ আছে। নাম জানতে চাইলে বলেন, লাল মিয়া। দেশের বাড়ি বাগেরহাট। কী করেন জানতে চাইলে বলেন, ‘এই আডিউডি (হাঁটাহাঁটি করি)। চা-পানের টাকা দিয়া যা।’ ১০ টাকা দিতেই হাসিমুখে হেঁটে গেলেন তিনি।তালতলায়...ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতর রয়েছে কয়েকটি তালগাছ। এসব গাছে ঝুলছে পাকা পাকা তাল। একটু বাতাস উঠলে কিংবা কোনো পাখি গিয়ে বসলেই ‘ধপাস’ শব্দ হয়। অর্থাৎ গাছ থেকে তাল পড়ে মাটিতে। গত মঙ্গলবারও এভাবে একটি বড়সড়ো তাল পড়ল শব্দ করে। গাছটির নিচেই বসে ছবি আঁকছিলেন এক শিক্ষার্থী। ভাগ্যিস তালটি তাঁর মাথায় পড়েনি। দৌড়ে এসে তালটি তিনি অধিকারে নিলেন। তাল পেকে যাওয়ার পরও কেন গাছ থেকে তা পাড়া হচ্ছে না? নাকি মাথায় পড়ার মতো কোনো ঘটনার অপেক্ষায় আছে কর্তৃপক্ষ।কেল্লায় ভুভুজেলা!ঈদের দ্বিতীয় দিন বিকেল বেলা। লালবাগ কেল্লা দর্শনার্থীদের ভিড়ে গিজগিজ করছে। হঠাৎ করেই উদ্ভট একটি শব্দ কানে এল। শব্দের উৎস নিয়ে নানাজনে নানা কথা বলতে থাকে। এমন সময় আবার একই রকম শব্দ। কেঁপে ওঠে পুরো লালবাগ কেল্লা। রহস্যময় শব্দটিকে এবার অনেকেই ধরতে পেরেছে। গত ফুটবল বিশ্বকাপের সময় যারা টিভিতে খেলা উপভোগ করেছে, তাদের কাছে শব্দটি পরিচিত ঠেকে। অনেকেই ভুভুজেলার সেই বিকট শব্দটির সঙ্গে কেল্লার শব্দের মিল খুঁজে পায়। কিন্তু উৎসটি অজানাই থেকে যায়। হঠাৎ কেল্লার পাশের তিনতলা ভবনে একটি বালককে উঁকিঝুঁকি মারতে দেখা যায়। এর পরই আবার ভুভুজেলার সেই শব্দ। কান খাড়া করে শোনার পর বুঝতে বাকি থাকে না যে শব্দটি ওই বালকেরই করা। কাছে গিয়ে জানা গেল, ভুভুজেলাবাদকের নাম দীন মোহাম্মদ। বিশ্বকাপের রেশ ধরে রাখতেই পুরান ঢাকার ঈদমেলা থেকে শুভ ভুভুজেলাটি কেনে। আর কেল্লার দর্শনার্থীদের আনন্দ দিতেই নাকি কিছুক্ষণ পরপর সে জোরছে ফুঁকছে ভুভুজেলাটি।—মুহম্মদ আজহার