এ ক দি ন হ ঠা ৎ
কসাইকে গরু খোঁজাকেরবানির ঈদে এমনিতেই গরু কাটা কসাইয়ের টিকির নাগাল পাওয়া দায়। আগে থেকে বুকিং না দিলে কসাইয়ের দেখা মিলবে, এমনটি ভাবা স্বপ্নের মতো। আবার পুরান ঢাকার আদি বাসিন্দারা এমনিতেই কোরবানির ব্যাপারে খুঁতখুঁতে। ফলে মনমতো কসাই না জুটলে মেজাজ তিরিক্ষি হওয়ারই কথা। এবারের ঈদে পথেঘাটে এত্তো কসাই থাকার পরও পুরান ঢাকার বংশাল, মালিটোলা, সুরিটোলা, ইসলামপুর, নারিন্দা, ধোলাইখাল, ওয়ারীতে কসাইয়ের অভাব ছিল। কোথাও কসাই সকালে আসার কথা বলে পার করেছে পুরো বেলা। নারিন্দার শাহাদাত হোসেন বলেন, ‘কসাই গরু কাইট্যা ঝুলাচ্ছিল সকাল ১০টায়। সে সময় মোবাইল ফোনে হুঁ, হ্যাঁ কইর্যা কথা কইল। তারপর কইল এই মাংসগুলো রক্ত ঝড়ুক। আমি আরেকটা কাইট্যা আইতাছি। এরপর কসাইয়ের নাম গন্ধ নেই। আইছে সন্ধ্যার সাতটার সময়। কাইট্যা টুকরা করতে করতে তখন রাত ১০টা।’ ক্যামেরার সামনেঈদের দিন রাজধানীর পশুর হাটের বর্জ্য অপসারণ নিয়ে প্রতিবেদন করতে আসেন একাধিক গণমাধ্যমের প্রতিবেদক। তেমনি একজন এসেছিলেন আরমানিটোলা পশুর হাটে। হাটটি নয়াবাজার, ফ্রেঞ্চ রোড, সামসাবাদের বিভিন্ন অলি-গলিতে ছড়িয়ে পড়েছিল। ফলে সেসব সড়কেও ছিল হাটের বর্জ্য। ফ্রেঞ্চ রোডে ক্যামেরা আর মাইক্রোফোন হাতে দুজন সাক্ষাৎকার নিচ্ছিলেন। সেখানটায় রিকশায় করে যাচ্ছিলেন একজন। রিকশায় বসেই উঁকি-ঝুঁকি দিয়ে দেখছিলেন জটলাকে। তবুও মনে শান্তি হচ্ছিল না। হঠাৎ রিকশা থেকে লাফ দিয়ে নামলেন তিনি। উদ্দেশ্য টেলিভিশন ক্যামেরায় মুখ দেখানো। কিন্তু রিকশা থেকে নামার আগে যাত্রীটি আন্দাজ করতে পারেননি রিকশার নিচেই আছে থকথকে গোবর। ফলে গোবরে পা দিয়ে একেবারে গোবেচারা হয়ে গেলেন তিনি। —মুহাম্মদ আজহারঘষলেই খাসি!এবারের ঈদে ইজারাদারদের এড়িয়ে ক্রেতাদের বাড়ির পাশে থাকার চেষ্টা করেছেন কিছু ছাগল বিক্রেতা। অনেক ক্রেতাই আবার হাসিলের হাত থেকে বাঁচতে আর পশুর হাটে যাওয়ার ঝঞ্ঝাট এড়াতে তাদের কাছ থেকে কিনে নিয়েছে ছাগল। তাই ঈদুল আজহার আগের কয়েকটা দিন পাড়া-মহল্লা কিংবা হাটবাজারের আশপাশের রাস্তায় রাস্তায় দেখা গেছে ছাগলের জটলা। বাদ যায়নি মিরপুর ৬ নম্বর সেকশনের বাজার এলাকা। তবে এখানকার একটি রাস্তায় শুধু একটি ছাগল বাঁধা দেখা গেছে। তার গায়ে আর শিংয়ে কায়দা করে পোস্টার সাঁটানো। ওই পোস্টারের পাঠোদ্ধার করে বোঝা গেল, এটি আসলে কোরবানিতে বিক্রির জন্য রাখা হয়নি। ওখানকার সুপার স্টোর ক্যারি ফ্যামিলিতে কেউ দেড় হাজার টাকার বাজার করলেই পাবে স্ক্র্যাচ কার্ড। আর তা ঘষলেই পাওয়া যেতে পারে খাসি। তবে এই সুযোগ অবশ্য ঈদের আগের দিন রাতেই শেষ হয়ে গেছে। কোরবানির ঠিক আগে আগে এভাবে মুফতে পাওয়া খাসিতে কি কোরবানি হবে—এ প্রশ্ন ছিল পথচারীদের মনে।—মিল্লাত হোসেনগরু চুরিপুরান ঢাকার দক্ষিণ মৈশুণ্ডিতে ঈদের দিন ভোরবেলা তুমুল হইচই। লোকজন চেঁচাচ্ছে ইচ্ছামতো। এসব চেঁচামেচির মধ্যমণি হয়ে আছেন এক ‘গরু চোর’। তাঁকেই আবার কেউ দু-এক ঘা দিচ্ছেন। গতবারের ঈদে দক্ষিণ মৈশুণ্ডি থেকে পাঁচটি গরু খোয়া গেছে। এলাকাবাসী এবারের ঈদে নিজ নিজ গরুগুলোকে নজরে রেখেছে। তাদের নজরে রাখাও সার্থক। ঈদের ভোরবেলাতেই দেখা মিলল এই গরু চোরের। মাত্র রশি খুলে হাঁটা ধরছেন চোর মশায়। পড়বি তো পড় একেবারে গরুর মালিকের হাতে। সঙ্গে সঙ্গে আটক গরু চোর। বেশ কিছুক্ষণ উত্তম-মধ্যম দিয়ে পাঠানো হলো থানায়। মাথার চামড়ার মূল্যশিং-সমেত মাথার চামড়া বিক্রি হচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে মাথার চামড়া দিয়ে যাচ্ছিল পাইকারদের কাছে। আর তার বিনিময়ে মিলছিল ৪০-৫০ টাকা। একটা ছেলে দুই হাতে দুটো চামড়া নিয়ে হাজির। পাইকার চামড়া দুটো দেখে শুনে বললেন, ‘দুইটা ৯০ টাকা।’ ছেলেটা তাতেই খুশি হয়ে গেল। টাকা গুনতে গুনতে বলল, ‘মাথার চামড়া যে বিক্রি করা যায় তাই তো জানতাম না, কালকে আমার বাসায় আর আমার পাশের বাসায় দুটো গরু জবাই হয়েছিল। তার মাথার চামড়া দুটো কেউই নেয়নি, টিনের চালের ওপর মেলে রেখেছিলাম। আজকে রাস্তায় এসে দেখি এরা মাথার চামড়া কিনছে। তাই বুদ্ধি করে নিয়ে এসে বিক্রি করে দিলাম। ফেলনা জিনিস বিক্রি করলাম, কাজেই পুরোটাই আমার লাভ।’গাড়ি না পাওয়ায়আগের দিন হরতাল ছিল। তাই ঈদের আগের দিন রাস্তায় নেমেছিল বাড়িমুখো মানুষের ঢল। এত লোক একসঙ্গে পথে নামলে যা হয় আরকি! রিকশা, অটোরিকশা তো পাওয়ার প্রশ্নই আসে না। সব বাসের ছাদ পর্যন্ত লোকজন উঠে বসে আছে। শেষে লোকজন বাধ্য হয়ে সিটি করপোরেশনের ট্রাকে চড়ে বসে গন্তব্যে পৌঁছাতে। তবে সাধারণ যাত্রীদের এই অশেষ উপকার অবশ্য বিনে পয়সায় হয়নি। ট্রাকচালকও এই ফাঁকে যাত্রী টেনে টু-পাইস কামিয়ে নিলেন। ফ্লাইওভার দর্শনকোনো দরকার নেই, তবু তিনি ছাগলগুলো নিয়ে উঠে গেছেন খিলগাঁও ফ্লাইওভারের ওপর। অথচ নিচের রাস্তা দিয়ে দিব্যি চলে যাওয়া যেত অনায়াসে। সদা ব্যস্ত ফ্লাইওভারের ওপর বড় বড় গাড়ি ছুটছে সমানতালে। যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। শুধু তিনিই নন, আরও বেশ কয়েকজনকে দেখা গেল নিচের রাস্তা ফেলে কোরবানির পশু নিয়ে ফ্লাইওভারের ওপর উঠে যেতে। এদিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় চালকদের দুর্ঘটনা এড়াতে হিমশিম খেতে হচ্ছিল। দু-একজন গাড়ি থামিয়ে ধমকও দিলেন। কিন্তু তাঁদের কোনো বিকার নেই। ভাবটা এমন যে গরু-ছাগলকে ফ্লাইওভার দেখাতে এনেছেন তাঁরা। —আহমেদ শাকিল