এ ক দি ন হ ঠা ৎ
আরও জোরে হেইয়োকারওয়ান বাজার মোড়ে বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কোনোভাবেই আর চালক বাসটির ইঞ্জিন চালু করতে পারছিলেন না। পেছন থেকে ধাক্কা দিলে চালু হবে—এই আশায় হেলপার কয়েকজন যাত্রী নিয়ে ধাক্কা দিতে থাকেন। কিন্তু বাসের চাকা নড়ল না। আরও কয়েকজন যাত্রী নেমে আসেন ধাক্কা দিতে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।—রিমন রাহীসুন্দরবনের যষ্টিমধুফাল্গুন পরিবহন চলছে রামপুরা থেকে উত্তরার পথে। কুড়িল ছাড়িয়ে বিশ্বরোডে ওঠার আগমুহূর্তে যানজটের ফাঁদ। এরই মধ্যে পরনে সাদা শার্ট, মাথায় সাদা টুপি আর কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে এক হকার উঠলেন বাসে। বাসে উঠেই তিনি বয়ান দেওয়া শুরু করলেন, ‘আপনারা জানেন সুন্দরবন পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন। আমরা প্রত্যেকে যদি ইন্টারনেটে ঢুকে ভোট দিই, তাহলে সুন্দরবন পৃথিবীর সপ্তাশ্চর্যের তালিকায় ঠাঁই পাবে।’ কথার ফাঁকে তিনি ভোট দেওয়ার ওয়েবসাইটির নামও বলেন। এতক্ষণ পর বেরিয়ে এল তাঁর আসল কথা। ব্যাগের ভেতর থেকে বের হলো যষ্টিমধুর থলেটি। ভেষজ গুণাগুণ বর্ণনা করে ওই হকার এবার প্রতি প্যাকেট যষ্টিমধু ১০ টাকা করে বিক্রি শুরু করলেন। তাঁর এই ব্যতিক্রমী প্রচারণা আর যষ্টিমধু বিক্রিতে বাস যাত্রীরা অনেকেই হেসে ফেলেন।—অর্ক আসিফবিকল্প রাস্তাফার্মগেটের রাস্তায় পুলিশ খুব পাহারা বসিয়েছে বেশ কিছুদিন। রাস্তা দিয়ে হাঁটা যায় না, বলে, ‘ফুটপাতের নিচে নামা নিষেধ।’ কেন, সে কথা জানতে চাইলে পাহারারত এক পুলিশ সদস্য বললেন, ‘এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়, লোকজন রাস্তা দিয়ে হাঁটলে অ্যাকসিডেন্ট হতে পারে। তাই সবাইকে আমরা ফুটপাত দিয়ে হাঁটতে বলি।’কিন্তু বিষয়টা হলো এভাবে রাস্তা পার হতে হলে অনেকটা ঘুরে আসতে হয়। তাই কেউ এই নিয়ম মানতে চায় না। কিছু বললে পুলিশের সঙ্গে তর্ক করে। ঠেলে, ধাক্কা দিয়ে চলে যায়। পুলিশও নাছোড়বান্দা। ছাড়তে নারাজ। তাই গোলমাল এড়াতে বিকল্প রাস্তা বের করে নিয়েছে লোকজন। নেশাখোরেরা ফুটপাতের লোহার গ্রিল কেটে নিয়ে গেছে আর সুযোগ পেয়ে তারই ফাঁক দিয়ে দেহ গলিয়ে রাস্তা পার হয় পথচারীরা। কি বয়স্ক, কি তরুণ, কি মহিলা—সবাই এদিক দিয়ে যায় আর আসে। —কাওছার শাকিল