এ ক দি ন হ ঠা ৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছের গোড়ায় নৌকার পত্তন!ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে থেকে তোলা। মহাজোট সরকারের দিনবদলের চিহ্ন হিসেবে বোধ হয় শিমুলগাছটির গোড়ায় এখন শোভা পাচ্ছে কংক্রিটের তৈরি নৌকার আদল। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে কোনো দিনই রাজনৈতিক দলের মার্কা বা প্রতীকের আদলে কোনো স্থাপনা করা হয়নি। কিন্তু এই প্রথমবারের মতো গাছ বাঁধাতে নৌকা নির্মাণের চল চালু করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গাছের গোড়ায় নৌকা দেখে সেদিন এক শিক্ষার্থী তো বলছিলেন, এখন মধুর ক্যানটিনের সামনের গাছের গোড়ায় নৌকা বসিয়েছে; এর পর হয়তো কলাভবনের ছাদে ধানের শীষ তৈরি করা হবে। গ্রন্থাগার চত্বরের সামনে লাঙলের ফলা বসলেও আশ্চর্য হওয়ার কিছু ঘটবে না!’ —আলী আসিফআলামতের হেফাজত!জনসন রোডের আদালতপাড়ার ফুটপাতে ভিড়। উৎসুক মানুষ ঘিরে আছে দুজন পুলিশকে। সবার চোখ মাটির দিকে। ভিড় ঠেলে ভেতরে যেতেই নজরে আসে বেশ কিছু ফেনসিডিলের বোতল। বোতলগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে মাটিতে। একটা গড়িয়ে পড়েছে ড্রেনের পানিতে। গড়াগড়ি খাওয়া বোতলগুলো সযত্নে তুলছেন পুলিশের দুজন সদস্য। ড্রেন থেকে টুপ করে একটি বোতল তুলে আনল একজন পুলিশ। তারপর ভেজা বোতলটি প্যান্টে ঘষা দিয়ে পুরল ব্যাগে। দাঁড়িয়ে মজা দেখতে থাকা একজনের চাপা গুঞ্জন শোনা গেল, ‘ফেনসি তো আটক হইল। তয় আসামি কে?’ তখন পুলিশের এক সদস্য অনেকটা বিরক্তি নিয়ে বললেন ‘আসামি আমি।’ এটা মানতে পারছে না দাঁড়িয়ে থাকা লোকগুলো। তখন অন্য পুলিশ সদস্য জানান দিলেন, ‘ফেনসিডিল আটক হয় নাই। এগুলারে আদালতে আলামত হিসাবে হাজির করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ব্যাগ ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। তাই এই কাণ্ড।’একটু অকটেন দেন না...ভদ্রলোক সাদাটে গ্যালনে করে লালচে ধরনের তরল কিছু একটা নিয়ে যাচ্ছিলেন। কারওয়ান বাজারের সেই পথ ধরে তেলহীন মোটরসাইকেলটা ঠেলতে ঠেলতে যে লোকটা যাচ্ছিলেন, তিনি হঠাৎ আশাবাদী হয়ে তরলের রং দেখেন। মোটরসাইকেল ঠেলতে ঠেলতেই এগিয়ে গিয়ে প্রশ্ন করেন, ‘ভাই, এইটা কি অকটেন?’গ্যালনওয়ালা জবাব দেন, ‘জি, অকটেন। জেনারেটরের জন্য অকটেন নিয়া যাইতেছি।’ মোটরসাইকেলওয়ালার চোখ চকচক করে ওঠে। বলেন, ‘ভাই, আমারে একটু অকটেন দেন না। খুব বিপদে পড়ছি। আশপাশে কোথাও পেট্রল পাম্প নাই। বহুক্ষণ ধইরা হোন্ডাডা ঠেলতেছি।’এমন অদ্ভুত আবদারে গ্যালনওয়ালা খুবই অবাক। জবাব দেন, ‘না রে ভাই, তেল দেয়া যাবে না। আমার কাজে লাগবে।’—ভাই একটু তেল দেন। পেট্রলপাম্প অনেক দূর।—আরে নারে ভাই, এইটা হিসাব করা তেল। আপনারে দেয়া যাবে না।মোটরসাইকেলওয়ালা তখন আবার বলেন, ‘ভাই, দেন, একটু তেল দেন। আমি আপনারে দাম দিয়ে দিতেছি, দেন ভাই। বিপদে পড়ছি।’লোকটার কাকুতি-মিনতি, নাকি নগদ অর্থপ্রাপ্তি—কোনটার জন্য, তা বোঝা যায় না। এবার গ্যালনওয়ালা হাত বাড়ান গ্যালনের মুখ খুলতে।—আহমেদ শাকিলবাস থেকে নামতেই ঝপাৎ! গুলিস্তান বিটিটিবির অফিসের সামনের জায়গাটি বান্দুরা বাসস্ট্যান্ড নামে পরিচিত। লোকাল বাসগুলোর যাত্রী ওঠানামা এখানেই হয়। ফলে জায়গাটিতে সব সময় বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় লেগেই থাকে। অথচ এই জায়গায় ম্যানহোল উপচে জমে আছে হাঁটুপানি। বাস থামার সঙ্গে সঙ্গে অভ্যাসবশে অনেক যাত্রীই নেমে পড়েন এখানে। তখনই ঘটে বিপত্তি। ময়লা পয়োবর্জ্যে সয়লাব হওয়া ছাড়া তখন আর কোনো উপায় থাকে না। সেদিন তাড়াহুড়োয় হঠাৎ পানিতে পড়ে গেলেন এক নারী। সঙ্গে তাঁর ছোট্ট শিশুপুত্র। অনেক কসরত করে শিশুটিকে নিয়ে পেরিয়ে এলেন পানিটুকু। আসার পর এই প্রতিবেদকের প্রতি মন্তব্য, ‘ভাই, পোলাসহ ময়লা পানিতে একটা চুব খাইলাম। হাজারো মাইনষে দেখল। কিন্তু যাগোর দেহনের দরকার, হ্যারা কি দেখছে?’ —আজহার হোসেনযেভাবে বেঁচে আছিএই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনগন্ধভরা ডাস্টবিনটি সরানো হোকছড়ানো-ছিটানো আবর্জনার স্তূপ। দুর্গন্ধ ভেসে আসছে বাতাসে। ডাস্টবিন উপচে ময়লা গড়িয়ে আসছে রাস্তার ওপর। অথচ রাস্তাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন হলের মোহনায়। জসীমউদ্দীন, জিয়াউর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই তিন হলে যেতে হলে আবর্জনার স্তূপ মাড়াতে হয় শিক্ষার্থীদের। সূর্য সেন ও জিয়া হলের মধ্যবর্তী স্থানে হল নির্মাণের কাজ শুরু হয়েছে। ডাস্টবিনটি কয়েক মাস আগেও এক-দেড় শ গজ সামনে ছিল। হল নির্মাণের সময় প্রাচীর বানানোর ফলে ঢাকা পড়েছে ডাস্টবিনের আগের জায়গাটি। আর তাই ডাস্টবিনটি একেবারে রাস্তার কোলঘেঁষে ঠাঁই নিয়েছে। শিক্ষার্থীদের দাবি, এখান থেকে ডাস্টবিন সরানো হোক। তা না হলে ভোর হওয়ার আগেভাগেই আবর্জনা সরানোর কাজটি সম্পন্ন করা হোক।আরিফ হাসানশিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়